অফবিট

কীভাবে বাড়ছে করোনা? কীভাবে ফুসফুসকে আক্রমণ করছে এই মারণ ভাইরাস? ভিডিওতে দেখালেন চিকিৎসকরা

বিশ্ব জুড়ে ত্রাসের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলো। ইতিমধ্যে ৬ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। মারা গিয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। এই অবস্থায় দাঁড়িয়ে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিষেধক টিকা প্রস্তুত করতে নিরন্তর প্রয়াস চালাচ্ছেন তারা। তবে করোনা কীভাবে কাজ করছে শরীরে? কীভাবে ছড়িয়ে পড়ছে? সে বিষয়ে সমস্ত কিছু বিস্তারিত ভাবে একটি ভিডিওতে দেখালেন চিকিৎসকরা।

করোনা ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে ধীরে ধীরে আক্রমন করে ফুসফুসকে। দেহে প্রবেশের পরও প্রথম অবস্থায় উপসর্গ তেমনভাবে প্রকাশ পায় না। যতদিনে করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়, ততদিনে তা ছড়িয়ে পড়ে আরও অনেকের শরীরে। তবে লক্ষণ বাইরে না বের হলেও অনেক ক্ষেত্রে ফুসফুসকে ক্রমশ অকেজো করতে শুরু করে এই মারণ ভাইরাস। আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকিৎসক কেইথ মর্টম্যান এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসে ছড়িয়ে পড়ে কোভিড ১৯-এর সংক্রমণ।

ওয়াশিংটন ডিসি-র ইউনিভার্সিটি হাসপাতালের পক্ষ থেকে সম্প্রতি একটি থ্রিডি ভিডিও প্রকাশ করে দেখানো হয়েছে কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তির ফুসফুস কীভাবে এই মারণ ভাইরাসের সংক্রমণে ধীরে ধীরে নষ্ট হতে বসেছে। এই ভিডিওতে ৫৯ বছরের এক প্রৌঢ়ের ফুসফুস কীভাবে ধীরে ধীরে সংক্রমিত হয়ে পড়ছে। এই ব্যক্তি কোভিড ১৯-এর পাশাপাশি উচ্চ রক্তচাপের সমস্যাতেও ভুগছিলেন। শ্বাসকষ্টের জন্য তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026