টলিউড

Subhashree-Raj: বিয়ের পাঁচবছর পর কেমন আছেন শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন নিজেই

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। সম্প্রতি যার আরো এক ঝলক মিলেছে। আপাতত, শুভশ্রী গাঙ্গুলীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক একটি ঝলককে কেন্দ্র করেই একাংশের মাঝে চর্চায় রয়েছেন তারা।

রাজ-শুভশ্রীর বিবাহিত জীবন পাঁচবছরে পা দিল। সেই উপলক্ষেই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় রাজের সাথে একটি আদুরে ছবি শেয়ার করে নিয়েই চর্চিত হচ্ছেন। জানিয়েছেন, বিয়ের পাঁচবছর পরে কেমন আছেন তারা!

অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ছবিতে পরিচালক-সাংসদ রাজ চক্রবর্তীর কাঁধে মাথা রেখেই দেখা মিলেছে শুভশ্রীর। ছবিতে দুজনেই সাদা পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এই ঝলক যে তাদের ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্তে তোলা, তা দেখেই স্পষ্ট হয়েছে অধিকাংশের কাছে।

এদিন এই ঝলক শেয়ার করে নিয়েই অভিনেত্রী লিখেছিলেন, তিনি যখন পিছনের দিকে তাকিয়ে নিজেদের গল্পটির দেখেন, তিনি বুঝতে পারেন এর আগে এত খুশি তিনি কখনো থাকেননি। আর যার সব কৃতিত্বই দিয়েছেন স্বামী রাজকে। শেষে রাজকে পঞ্চম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে, তার প্রতি নিজের ভালবাসার কথা জাহিরও করেছেন অভিনেত্রী।

কাজের কথা বলতে গেলে বেশ কয়েকদিন আগেই শুভশ্রী অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ মুক্তি পেয়েছে। ‘হইচই’এর এই ওয়েব সিরিজের সূত্র ধরেই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখলেন অভিনেত্রী। এই সিরিজে একটু অন্যধরনের চরিত্রেই দেখা মিলেছিল তার। শুরুতে যুবতী বয়সের ঝলক থাকলেও বাকি সিরিজের দৃশ্যে একেবারে বয়স্ক ভদ্রমহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার লুক থেকে অভিনয় সবটাই নজর কেড়েছে সকলের, কুড়িয়েছে প্রশংসাও। পাশাপাশি রাজ ব্যস্ত রয়েছেন ‘প্রলয়’ নিয়ে। এই ছবির শুটিংয়ের একাধিক ঝলকও ইতিমধ্যেই দেখে ফেলেছেন নেটজনতার অধিকাংশ। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক নজরে আসবে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাকে বাণিজ্যিক ছবি ছাড়া অন্য কোনো ছবিতে কাস্ট করার কথা কেউ ভাবছিলেনই না। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ একেবারে ভিন্নরূপে সামনে এনেছিল শুভশ্রীকে, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল গোটা দর্শকমহলে।

শুরুর দিকে নিজেদের সম্পর্কের কথা গোপন রাখলেও খুব বেশিদিন তা বজায় থাকেনি। পরে সেই সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়। আজ তাদের সেই বিবাহিত সম্পর্কই পাঁচে পা দিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলাই বাহুল্য, অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন দুই জায়গাতেই হিট রাজ-শুভশ্রী জুটি। তবে এখন জনপ্রিয়তা ও চর্চার দিক দিয়ে তাদেরকেও টেক্কা দিচ্ছে ছেলে ইউভান।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026