একটি মোবাইল নম্বরের সাথে কতগুলি আধার কার্ড লিঙ্ক করা যায়? ৯৫ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল

আধার কার্ড আজকাল ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করা হয়। একজন ব্যক্তির পরিচয় পত্র হিসেবে আধার কার্ড কে সব থেকে উপরে রাখা হয়। নানা সময়ে আধার কার্ড পরিবর্তিত হতে পারে। আপনার যদি আধার কার্ড পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে সাধারণত আধার কার্ডের কেন্দ্রে যেতে হয়। তবে একটি নতুন আপডেটের পর থেকে এবার বাড়িতে বসেই এই কাজ আপনি করতে পারবেন। তবে এর জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এর জন্য।

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত বড় একটা ব্যাপার। আপনি যদি এটা করে রাখেন তবে আধার কার্ডের যেকোনো পরিবর্তনের জন্য আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যদি কারো বাড়িতে মাত্র একটি মোবাইল থাকে তাহলে তিনি কিভাবে বাড়ির সবকটি আধার একসাথে লিঙ্ক করবেন? এর উত্তর দিয়ে দিল খোদ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অনেকেই ভাবতে পারেন একটি মোবাইল নম্বরের সাথে কয়টি আধার কার্ড লিঙ্ক করা যাবে? তাহলে চলুন আজকে সেটাই জেনে নেওয়া যাক।

ইউআইডিএআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে একটি মোবাইল নম্বরের সঙ্গে একাধিক আধার কার্ড লিঙ্ক করা যেতে পারে। এর জন্য কোনরকম সীমাবদ্ধতা নেই। যদি আধার কার্ড মোবাইল নম্বরের সাথে লিংক করা না থাকে তাহলে আধার কার্ডের পরিষেবা কেন্দ্রে যান। এখানে গিয়ে আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করতে পারেন। এতে আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এরজন্য আপনাকে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম পূরণ করে আপনি আধার কেন্দ্রে জমা দেবেন। এর জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক করার জন্য আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে। নথি এবং ফি জমা দেওয়ার পরে আপনার অনুরোধ গ্রহণ করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026