ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনার Aadhaar Card দিয়ে কতগুলি SIM Card গ্রহণ করা আছে? জানুন এই বিশেষ পোর্টালের মাধ্যমে

আপনারা অনেক সময় হয়তো দেখে থাকবেন একজন আপনি একটি সিম ব্যবহার করছেন কিন্তু সেই সিমের সঙ্গে যুক্ত আধার কার্ড অন্য কারো। শুধু তাই নয় আধার কার্ডের সাথে থাকা ব্যক্তিটিও জানেন না তার নামে কতগুলো সিম ব্যবহার হচ্ছে। এরকম ধরনের জালিয়াতি আজকাল অনেকেই করে থাকেন। আবার অনেকে একই আধার কার্ড ব্যবহার করা অনেকগুলো সিম কার্ড চালিয়ে থাকেন। অনেক সময় সিমের অপব্যবহার হলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু, যদি আপনার আধার কার্ডে একাধিক সিম কার্ড চালু থাকে তাহলে সেটা কিন্তু আপনার জন্য বেশ বিপদজনক বিষয় কারণ ওই সিম কার্ড ব্যবহার করে যদি কেউ কোনো জালিয়াতি করে থাকেন তাহলে আপনার আধার কার্ড কিন্তু সেই জালিয়াতির সঙ্গে কানেক্ট হয়ে যাবে। সরকার সঞ্চার সাথে পোর্টালের সুবিধায় ইতিমধ্যেই চালু করেছে যার মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলো সিম কানেক্টেড রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি করে এই পোর্টাল ব্যবহার করতে হয়।

প্রথমত আপনাকে টেলিকম পার্টনার পোর্টাল ব্যবহার করতে হবে। এজন্য আপনাকে সঞ্চার সাথীর অফিসিয়াল পোর্টালে যেতে হবে এবং সেখানে আপনার মোবাইল নম্বরের সমস্ত তথ্য দিতে হবে। এরপরে আপনাকে ক্যাপচা কোড পূরণ করতে হবে। এরপরে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এরপরে সেই ব্ল্যাক বক্সে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। এরপরে আপনার ডিভাইসের স্ক্রীনে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আপনার নামে থাকা সমস্ত সিম কার্ড আপনি দেখতে পাবেন। এই তালিকা থেকে কিন্তু আপনি জানতে পারবেন আপনার নামে কতগুলো সিমকার্ড রয়েছে।

এবার প্রশ্নটা হল অপরিচিত একটি নাম্বার দেখলে আপনি কি করবেন। একটি আধার কার্ডে নয়টি সিম সর্বাধিক ব্যবহার করা যেতে পারে। অনেক সময় বাড়ির প্রধান সদস্য তার আইডি দিয়ে পরিবারের সমস্ত সদস্যের নামে সিম গ্রহণ করে থাকেন। তবে টেলি যোগাযোগ বিভাগের একটি পোটালে যদি আপনি এমন কোন নাম্বার দেখতে পান যেটি আপনি চেনেন না তাহলে সেটা আপনি রিপোর্ট করতে পারবেন ভারত সরকারের কাছে। ভারত সরকারের এই ওয়েব পোর্টালে অভিযোগ অধিভুক্ত করার একটা অপশন রয়েছে। সাথী ওয়েবসাইটে ব্যবহারকারীরা নট মাই নম্বর বিকল্পটিতে ক্লিক করে অভিযোগ দায়ের করতে পারেন। তার সাথে সাথেই রিপোর্ট বিকল্পে ট্যাপ করে এই নম্বরটিকে ব্লক করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026