বিনোদন

প্রতি এপিসোড পিছু ‘দ্যা কাপিল শর্মা শো’ থেকে কত টাকা নেন সুমনা? জেনে নিন

সুমনা চক্রবর্তী হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। এক দশক ধরে অভিনয় জগতে রয়েছেন তিনি। এই বাঙালি অভিনেত্রী ‘দ্যা কাপিল শর্মা শো’তে একেবারে শুরুর সময় থেকে রয়েছেন। এই শোতে ভুরির চরিত্রে দেখা যায় সুমনাকে। পর্দায় ভুরির চরিত্র দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। একজন কমেডিয়ান হিসেবে প্রশংসিতও হয়েছেন সুমনা।

কপিল শর্মা শোতে একাধিক অভিনেতারা রয়েছেন। তাদের মধ্যে বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী অন্যতম। একাধিক হিন্দি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সুমনা চক্রবর্তী ছাড়াও এই শোতে রয়েছেন কৃষ্ণা, চন্দন প্রভাকর, কিকু শর্মা, ভারতী সিং। এছাড়াও বিচারক হিসেবে দেখা মেলে অর্চনা পুরণ সিংয়ের। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সুমনা চক্রবর্তী কপিল শর্মা শোতে প্রতি এপিসোড পিছু কত পারিশ্রমিক নিয়ে থাকেন?

জানা গেছে, অভিনেত্রী প্রতি এপিসোড পিছু পারিশ্রমিক নেন ২-৩ লাখ টাকা। উইকেন্ড স্পেশল এপিসোডে তিনি প্রায় ৪-৫ লাখ টাকা নিয়ে থাকেন। অন্যান্য অভিনেত্রীরা নাকি ৫ লাখ টাকা নেন। তবে অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে। তবে এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সুমনা চক্রবর্তী প্রতি এপিসোড পিছু ৭ লাখ টাকা নিয়ে থাকেন। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি যে পরিমাণ পরিশ্রম করেন সেই অনুযায়ী কপিল শর্মা শো থেকে তিনি ভালোই পারিশ্রমিক পান।

মাসখানেক আগেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন। এনডিওমেট্রোসিসে আক্রান্ত হওয়ার কথা সকলকে জানান তিনি। ২০১১ সালে তার এই রোগ ধরা পরে। সেইসময় থেকেই নিজেকে একেবারে নিয়ন্ত্রণে, নিয়মানুবর্তিতার মধ্যে রেখেছেন অভিনেত্রী। এর পাশাপাশি জোরকদমে চালিয়ে গিয়েছেন অভিনয়ের কাজও।

Rahit Roy

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026