প্রচুর আমদানি হলেও বাজারে অগ্নিমূল্য ইলিশের, কলকাতার বাজারে কততে বিকোচ্ছে ইলিশ? জানুন লেটেস্ট আপডেট

খাদ্যরসিক বাঙালিকে যদি কোনো বিশেষণ দিয়ে বিশেষায়িত করা হয়, তাহলে একটি কথা প্রথমে সকলের মাথায় আসে যে ‘মাছে ভাতে বাঙালি‘। যাই পদ রান্না হোক না কেন শেষ পাতে যদি মাছ না পরে তাহলে তৃপ্তি করে খেতে পারে না বাঙালিরা। আর মাছের কথা বললে বাঙ্গালীদের সবচেয়ে প্রিয় হল ইলিশ মাছ। তবে বাজারে ইলিশ মাছের দাম দেখে চক্ষু চরকগাছ হতে পারে আপনার। আবার সামনেই শারদীয়া উৎসব। বাংলার মানুষের পাতে ইলিশ মাস্ট। তবে এই পুজোর আগে ব্যাপক হারে দাম বাড়ছে এই মাছের।

প্রত্যেক বছর বাংলায় ইলিশের যোগান আসে বাংলাদেশ থেকে। গত কয়েকবছর ধরেই এমনটা ঘটে আসছে। তাই বাংলায় লোকাল ইলিশ বা বোম্বে ইলিশের যোগান কমলেই ঢুকতে শুরু করে পদ্মার ইলিশ। চলতি বছরে গত বৃহস্পতিবার বেনোপোল সীমান্ত থেকে পেট্রোপল সীমান্ত হয়ে ৮০ মেট্রিক টন ইলিশ প্রবেশ করেছে রাজ্যে। সাধারণত স্বাদ ও গন্ধের জন্য পদ্মার ইলিশ হল পৃথিবী বিখ্যাত। আর এমন ইলিশের আগমনে ব্যাপক খুশি বঙ্গবাসী।

জানা গিয়েছে যে চলতি বছরে কলকাতা সহ গোটা বাংলায় যেই ইলিশ মাছ এসেছে তার বেশিরভাগ ৭০০ গ্রাম থেকে ১.৫ কেজির মধ্যে। তবে এই রুপোলি ফসলের দামে যেন আগুন লেগেছে। দাম দেখে মধ্যবিত্ত বাঙালি এই মাছে হাত দিতেও ভয় পাচ্ছেন। প্রমান সাইজের পদ্মার ইলিশের গড় দাম রয়েছে কেজিপ্রতি ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা অবধি। ছোট ইলিশের দামও এক হাজার টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে। আরতদারের কালোবাজারি ও পদ্মার ইলিশের কম যোগান এই ইলিশের অগ্নিমূল্য এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026