আজকাল আমরা যখনই একটা নতুন বাইক কিনি তখন আমরা এর ইঞ্জিনের সিসি দেখে নিই। বাইকের ক্ষেত্রে বেশ কয়েকটি সিসি বিকল্প রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ১০০ সিসি ১২৫ সিসি এবং ১১০ সিসি বাইক। ভারতে এই ধরনের বাইক একটু বেশি বিক্রি হয়। অনেকে যারা একটু বেশি ক্ষমতার বাইক কিনতে চান তাদের জন্য ২০০ সিসি অপশনও খোলা রয়েছে। এছাড়াও এর থেকে বেশি সিসির বাইকও কিন্তু পাওয়া যায়। কিন্তু আপনারা কি জানেন, এই বাইকের মতোই ট্রেনের ইঞ্জিনিও কিন্তু সিসি থাকে। তবে আপনি হয়তো অনুমানও করতে পারবেন না কত বেশি সিসির ইঞ্জিন থাকে ট্রেনে। এত বড় ট্রেন চালানোর জন্য ইঞ্জিন এর ক্ষমতা কত হতে হয়।
ট্রেনের ইঞ্জিন কে মূলত লোকোমোটিভ বলা হয় এবং এই ইঞ্জিনে যিনি বসে থাকেন তাকে বলা হয় লোকো পাইলট। তিনি পুরো ট্রেনটি কে সঠিক পথে নিয়ে যান। ইঞ্জিন ক্ষমতা সম্পর্কে কথা বললে এই লোকোমোটিভ ইঞ্জিনে ১৬ টি সিলিন্ডার রয়েছে এবং প্রতিটি সিলিন্ডারের ক্ষমতা ১৫০ লিটার। আপনাদের জানিয়ে রাখি, গাড়ির ক্ষেত্রে মাত্র চারটি সিলিন্ডার ব্যবহার করা হয় ইঞ্জিনের ক্ষেত্রে। একটি গাড়ির ইঞ্জিন মাত্র এক থেকে দু লিটার ক্ষমতা বিশিষ্ট। কিন্তু, একটি ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু অনেক বড়।
যদি আমরা সিসি ক্ষমতা সম্পর্কে বলি তাহলে একটি ট্রেনের একটি সিলিন্ডারের ক্ষমতা ১০ হাজার ৯৪১ সিসি। অর্থাৎ হিসাব করে দেখতে গেলে যদি ১৬ টি সিলিন্ডারের ক্ষমতা একসাথে গুণ করা হয়, তাহলে একটি ট্রেনের মোট ধারণ ক্ষমতা ১.৭৫ লক্ষ সিসিতে পৌঁছায়। তাহলে বুঝে দেখুন, বাইক আর ট্রেনের ক্ষমতার মধ্যে কতটা তফাৎ রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…