নিউজ

১ কিমি রেললাইন বানাতে Indian Railway এর কত খরচ হয়? জানলে অবাক হয়ে যাবেন আপনি

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। মার্চ ২০১৯ এর তথ্য অনুসারে, ভারতে মোট রেলপথের দৈর্ঘ্য ছিল ৬৭,৯৫৬ কিলোমিটার। এর সঙ্গে রানিং ট্র্যাকের দৈর্ঘ্যও যোগ করা হলে তা হবে ৯৯,২৩৫ কিলোমিটার। যদি ইয়ার্ড এবং সাইডিংও অন্তর্ভুক্ত করা হয়, তাহলে রেলপথের মোট দৈর্ঘ্য হবে ১,২৬,৩৬৬ কিলোমিটার। তবে এত বিপুল পরিমাণ রেলপথ বানাতে কত খরচ করেছে Indian Railway? নিশ্চয় জানতে ইচ্ছা করছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিপুল পরিমাণ মানুষ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে রেলের পরিষেবা ব্যবহার করে থাকেন। আর এই পরিষেবা যে অত্যন্ত সস্তা তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই রেলপথ বানাতে ভারতীয় রেলকে কোটি কোটি টাকা খরচ করতে হয়। এমনকি মাত্র ১ কিমি রেলপথ বানাতে খরচের অঙ্ক শুনলে ভিরমি খাবেন আপনি। কত হয় খরচ? আপনাদের জানিয়ে রাখি, ১ কিমি রেলপথ তৈরি করতে খরচের অঙ্ক নির্ভর করে ওই রেলপথ কোথায় বসানো হচ্ছে। যেমন সমতল অঞ্চলের তুলনায় পাহাড়ি এলাকায় এই করছেন অঙ্ক ভিন্ন।

আবার ওই ট্র্যাকে উচ্চগতির ট্রেন চলবে না আধা উচ্চগতির ট্রেন চলবে তার ওপর নির্ভর করে খরচের অঙ্ক। সর্বোত্তম প্রযুক্তি সহ রেলপথ স্থাপন করা হয়, যা আরও ব্যয় বাড়িয়ে দেয়। হিসাব অনুযায়ী, ১ মিটার রেলপথের ওজন হয় প্রায় ৪৫ কেজি। বর্তমানে সমতল ভূমিতে এক কিলোমিটার রেলপথ বিছানোর জন্য খরচ হচ্ছে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। কিন্তু পাহাড়ি এলাকায় রেললাইন বসালে খরচ বেড়ে যায়। এছাড়া হাইস্পিড ট্রেনের জন্য যদি ১ কিলোমিটার রেলপথ বিছানো হয়, তাহলে ১০০ থেকে ১৪০ কোটি টাকা খরচ হয়। রেললাইনে বিশেষ ধরনের ইস্পাত ব্যবহার করা হয়, যাকে ম্যাঙ্গানিজ স্টিল বলা হয়। ইস্পাত এবং ম্যাঙ্গানিজের মিশ্রণ থেকে ট্রেনের ট্র্যাক প্রস্তুত করা হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026