কেন্দ্রীয় সরকারের তরফে নানান জনহিতকর প্রকল্প চালানো হয়। বিশেষ করে মহিলাদের অগ্রগতি, উন্নতির জন্য বিশেষ কিছু প্রকল্প রয়েছে সরকারের। স্কুল ছাত্রী থেকে বাড়ির গৃহবধূদের সুবিধার জন্যও বিভিন্ন লাভজনক প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এমনই একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যযোজনা (Sukanya Samriddhi Yojna) যেখানে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ লক্ষ টাকা দিয়ে থাকে সরকার। মেয়েদের উচ্চশিক্ষা কিংবা বিয়ের জন্য এই অর্থ প্রয়োজনীয় বলেই সরকারের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
এর জন্য সরকারি ব্যাঙ্কে ১০ বছরের জন্য কিছু টাকা জমা করতে হবে যাতে ভবিষ্যতে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়। মেয়েদের উচ্চশিক্ষা থেকে পরবর্তীতে বিয়ে বা অন্যান্য দরকারের জন্য সরকারের তরফে আর্থিক সহায়তা পাওয়া যায় এই সুকন্যা সমৃদ্ধি যোজনায়। ২০১৫ সালে শুরু হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অন্তর্গত সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি।
এই যোজনায় নূন্যতম ২৫০ টাকা জমা করা যায় আর সবথেকে বেশি ১.৫ লক্ষ টাকা জমা করা যায়। কন্যা সন্তানের নামে ১০ বছর বয়স পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়। সেই সঙ্গে পোস্ট অফিস এবং অধিকৃত ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। ১৮ বছর পূর্ণ হওয়ার পর কন্যা সন্তানের বিবাহের জন্য অ্যাকাউন্টটি সময়ের আগে বন্ধ করা সম্ভব।
অ্যাকাউন্টটি আবারও শুরু করতে ২১ বছর পূর্ণ হওয়া জরুরি। পাশাপাশি আইটি অ্যাক্টের অন্তর্গত ৮০ ধারায় আয়কর থেকে কাটা যায় সুদ। সুকন্যা সমৃদ্ধি যোজনায় পোস্ট অফিস বা কোনো অধিকৃত ব্যাঙ্কে প্রত্যেক বছর ২২,০০০ টাকা জমা করতে হবে। ৩৩,০০০০ টাকা পূরণ হলে সরকারের তরফে সুদ হিসেবে প্রায় ৬ লক্ষ টাকা দেওয়া হয় মেয়েদের। যা সুদে আসলে দাঁড়ায় প্রায় ১০ লক্ষ টাকা, যা পরবর্তীকালে মেয়েদের ভবিষ্যতে প্রয়োজন হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…