বৃদ্ধি পেল মহার্ঘ ভাতা, জানুয়ারি থেকেই বাড়তি টাকা, কত টাকা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের?

এবারের অর্থবর্ষের রাজ্য বাজেটে এবারে অনেকদিন পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা। ফের বড় দিনের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরে এবারে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ১ জানুয়ারি অর্থাৎ এই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কত টাকা বেতন বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের।

মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সময় রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ বাংলায় পে কমিশন রয়েছে। সেই কারণে মহার্ঘ ভাতা অতিরিক্ত হিসেবে দিয়ে থাকে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল কিন্তু অন্যরকম। তবে রাজ্যের সার্ভিস রুল অন্যরকম। তাই রাজ্যের ক্ষেত্রে কিন্তু মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়। সেটা সম্পূর্ণরূপে ঐচ্ছিক। তা সত্ত্বেও ২০১৯ সালের পরে দশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। ফলে আগে যেটা ছিল ১২৫%, সেটা এখন হয়ে গেল ১৩৫ শতাংশ।’

সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির উপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিরা মহার্ঘ ভাতা কত টাকা পাবেন, চলুন সেটা হিসাব করে নেওয়া যাক। বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদের বেসিক বেতন ১৭ হাজার টাকা। সেই বেসিক পে অনুযায়ী ১০ শতাংশ মহার্ঘ ভাতা ধার্য করা হয়েছে। চাকরি জীবনের বয়স অনুযায়ী গ্রুপ ডি কর্মচারীদের বেতন ৩০ হাজার টাকা হয়। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন তারা। অন্যদিকে বিডিওদের মাসিক বেতন ৫৬ হাজার টাকার কাছাকাছি। সেই অনুযায়ী মাস গেলে ২২৪৪ টাকা বেশি বেতন পাবেন তারা। বিসিএস আধিকারিক যাদের ২ লক্ষ টাকার মত, তারা প্রায় অতিরিক্ত ৮ হাজার টাকা বেতন পাবেন।

BharatBarta Desk

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026