আপনি যদি সাধারণ টিকিট নিয়ে স্লিপারে চড়েন তাহলে টিটিই কত টাকা জরিমানা নেবে? জেনে নিন রেলের নিয়ম

ভারতীয় রেল হল ভারতের সবথেকে সস্তা এবং সবথেকে আরামদায়ক পরিবহনের মাধ্যম। এই কারণে ভারতীয় রেলের সবথেকে বেশি ভিড় হয়। সব সময় মানুষজন ট্রেনে ভ্রমণের জন্য কয়েক মাস আগে থেকেই টিকিট বুক করেন যাতে তারা নিশ্চিত টিকিট পেতে পারেন। কিন্তু অনেক সময় আপনাকে জরুরি অবস্থায় কোথাও যেতে হয় এবং সেই সময় আপনি নিশ্চিত টিকিট পেতে সক্ষম হন না। এমন পরিস্থিতিতে আজ আমরা জানবো সাধারণ টিকিট নিয়ে যাত্রীরা স্লিপার ক্লাসে ভ্রমণ করতে পারবেন কিনা। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

রেলওয়ে আপনাকে ভ্রমণের জন্য অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে এবং তার মধ্যে অন্যতম হলো সাধারণ টিকিট নিয়ে স্লিপারে ভ্রমণ। তবে এর কিছু শর্ত রয়েছে। দ্বিতীয় শ্রেণীর ট্রেন টিকিট এর বৈধতা রেলওয়ে আইন ১৯৮৯ এর অধীনে, যাত্রার দূরত্ব ১৯৯ কিলোমিটার বা তার কম হলে টিকিটের মেয়াদ ৩ ঘন্টা হবে। আপনি যদি দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে থাকেন এবং সাধারণ কোচে কোন পা রাখার জায়গা না থাকে তাহলে পরবর্তী ট্রেন না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর কারণটা হলো এই টিকিট ট্রেনের সাপেক্ষে সংরক্ষিত থাকে না।

তবে টিকিটের বৈধতা সীমার মধ্যে অন্য কোন ট্রেনের বিকল্প না থাকলে আপনি স্লিপার ক্লাসে ভ্রমণ করতে পারেন। আপনি কিন্তু কোন সিটে বসার অধিকার পাবেন না। ১৩৮ ধারার রেলওয়ে আইনের অধীনে এই পরিস্থিতিতে আপনি ট্রেনে ঢোকার সাথে সাথে আপনাকে টিকিট চেকারের সঙ্গে কথা বলতে হবে। আপনি কোন পরিস্থিতিতে স্লিপার ক্লাসে প্রবেশ করেছেন সেটা আপনাকে বিস্তারিতভাবে জানাতে হবে।

যদি কোন আসুন খালি থেকে যায় তাহলে টিকিট চেকার আপনাকে অতিরিক্ত টাকাটা নিয়ে আপনাকে সিট দেবে। আর যদি কোন আসন না পাওয়া যায়, তাহলে আপনি দাঁড়িয়ে স্লিপার ক্লাসে ভ্রমন করতে পারবেন। যদি আপনি স্লিপার ক্লাসের বাইরে না যান তবে আপনি ২৫০ টাকা জরিমানা দিয়ে আপনার যাত্রা চালিয়ে যেতে পারেন। আপনাকে ২৫০ টাকার একটি চালান দেওয়া হবে। এই চালান টিকিট চেকার তৈরি করে দেবে এবং সেটা আপনাকে পরে আদালতে জমা দিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026