Post Office Saving প্রকল্পে ১,২,৩ এবং ৫ বছরের জন্য বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাবেন? জেনে নিন পুরো হিসেব

মধ্যবিত্ত বিনিয়োগকারীদের সব সময় একটা বিষয় নিয়ে চিন্তা থাকে এবং সেটা হল গ্যারান্টি যুক্ত রিটার্ন। ঝুঁকি তারা কখনোই নিতে চান না। নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের জন্য পোস্ট অফিসকে চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে। মধ্যবিত্ত বিনিয়োগকারীদের এটাই সবথেকে নিরাপদ আশ্রয়স্থল। পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এ কারণেই ভারতের সাধারণ মানুষের সবথেকে প্রথম পছন্দ পোস্ট অফিসের এই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় যে প্রকল্পটি সেটা হল টাইম ডিপোজিট প্রকল্প। এই প্রকল্পে গ্রাহকরা এক বছর দুই বছর তিন বছর কিংবা পাঁচ বছরের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন। এটা সাধারণত ব্যাংকের ফিক্স ডিপোজিট প্রকল্পের মতোই একটি প্রকল্প।

ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, ৪টি ভিন্ন মেয়াদের জন্য টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। ১ বছরের জন্য সুদের হার ৬.৮ শতাংশ, ২ বছরের জন্য ৬.৯ শতাংশ, ৩ বছরের জন্য ৭ শতাংশ এবং ৫ বছরের জন্য ৭.৫ শতাংশ। সুদ বার্ষিক প্রদান করা হয় এবং ত্রৈমাসিক ভিত্তিতে গণনা করা হয়। ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এছাড়াও, ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যেতে পারে।

সুদ হিসেবে ৯০ হাজার দেওয়া হবে-

পোস্ট অফিস টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুসারে, যদি কোনও বিনিয়োগকারী এই স্কিমে ৫ বছরের জন্য ২ লক্ষ টাকা জমা করেন, তবে তিনি সুদ হিসাবে মোট ৮৯,৯০০ টাকা পাবেন। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলে, তিনি ২ লাখ টাকার মূল পরিমাণও ফেরত পাবেন।

এই হিসাব অনুযায়ী, যদি এই পোস্ট অফিসের টাইম ডিপোজিট প্রকল্পে ১ লক্ষ টাকা কেউ এক বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ফিক্স ডিপোজিট ক্যালকুলেটর অনুসারে সুদ হিসেবে তিনি পেয়ে যাবেন ৭,০৮১ টাকা। যদি তিনি দুই বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি সুদ হিসেবে পাবেন ১৪,৮৮৮ টাকা। অন্যদিকে তিন বছরের জন্য বিনিয়োগ করলে তিনি সুদ হিসেবে পাবেন ২৩,৫০৮ টাকা।

৫ বছরের টাইম ডিপোজিটে ট্যাক্স সুবিধা পাওয়া যায়-

যদি পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ৫ বছরের জন্য খোলা হয় তবে এতে ট্যাক্স সুবিধাও পাওয়া যায়। বিনিয়োগের পরিমাণের উপর ধারা 80C এর অধীনে ছাড় পাওয়া যেতে পারে। এই স্কিমের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বললে, এটি একক বা যৌথভাবে খোলা যেতে পারে। যদি একবার বিনিয়োগ করা হয়, তবে কমপক্ষে ৬ মাস পরেই প্রি-ম্যাচিউর ক্লোজার সম্ভব।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026