টেক বার্তা

শুধুমাত্র একটা মিস কলে ব্যাংক থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা, কীভাবে বাঁচবেন এই জালিয়াতি থেকে

আজকালকার দিনে ভারতে নতুন নতুন জালিয়াতি এবং কেলেঙ্কারির খবর উঠে আসছে। সম্প্রতি সিম অদল বদল করে কেলেঙ্কারির ঘটনা আবারো সামনে আসতে শুরু করেছে। সিম সোয়াপ স্ট্যাম্প হল এমন একটি স্ক্যাম যেখানে স্ক্যামার ব্যবহারকারীর সিমের নিয়ন্ত্রণ পেয়ে যায়। স্ক্যামার ব্যবহারকারী ডিভাইসের নিয়ন্ত্রণ পেয়ে গিয়ে সহজেই সেখান থেকে ওটিপি এবং ব্যাংকিং পাসওয়ার্ড সম্পর্কে তথ্য পেতে পারে। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির বুকে এরকমই একটি ঘটনা ঘটে গিয়েছে। জেনে নেওয়া যাক কিভাবে আপনি এর থেকে সুরক্ষিত থাকতে পারবেন।

দিল্লিতে ঘটে যাওয়া ঘটনায় একজন যুবক তার ব্যাংক থেকে ১.৫ লক্ষ টাকা হারিয়ে বসেছেন। গত ফেব্রুয়ারি মাসে দিল্লির প্রাইভেট স্কুলের একজন শিক্ষক এই জালিয়াতির শিকার হয়েছিলেন। তিনি একটি অজানা নম্বর থেকে তিনটি মিসকল পান এবং তারপর এই তার ব্যাংক থেকে আটটি লেনদেন হয় তিন ঘন্টারও কম সময়ের মধ্যে। তার ব্যাংক একাউন্ট থেকে সর্বমোট দেড় লক্ষ টাকা গায়েব হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। জালিয়াতরা তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট দখল করে। শিক্ষক অভিযোগ করেছেন, তিনি কারো সাথে কোন কল টেক্সট বা ওটিপি শেয়ার করেননি। শুধুমাত্র একটা মিসকল আসার পরেই তার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। তারপরেই বোঝা যায় এই বিশাল বড় জালিয়াতীর ব্যাপারে।

এবার প্রশ্নটা হল কিভাবে আপনি এর থেকে বাঁচবেন?

১. অনলাইন একাউন্টের জন্য শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন।

২. শুধুমাত্র এসএমএস ভিত্তিক ২ ফ্যাক্টর অথেন্টিকেশনের ওপরে নির্ভর না করে বিভিন্ন আইডেন্টিফিকেশন অ্যাপ এবং একটি ফিজিকাল সিকিউরিটি ব্যবহার করুন। এছাড়া মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে পারেন আপনার ফোনের এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ এর ক্ষেত্রে।

৩. অনলাইনে এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় অবশ্যই সতর্ক থাকুন।

৪. যদি আপনার ওটিপি পেতে দেরি হয় বা বারবার রিকোয়েস্ট পাঠানোর পরেও ওটিপি না আসে, তাহলে বিষয়গুলোকে অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইট থেকে বেরিয়ে যাবেন।

৫. কোন অজানা নম্বর থেকে ফোন আসলে সহজে সেই ফোন রিসিভ করবেন না। যদি আপনি কোন ভাবে ফোন রিসিভ করে নেন, তাহলে আপনার সিমের সমস্ত তথ্য ওই জালিয়াতের কাছে চলে যেতে পারে।

৬. অনেক সময় মিস কলের মাধ্যমেও জালিয়াতি হয়ে থাকে। সে ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। এই কারণেই কোন অজানা নম্বর থেকে মিস কল আসলে অবহেলা না করে আপনার সমস্ত ব্যাংকিং ডিটেইল সুরক্ষিত করে ফেলুন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026