দেশ

Train Tatkal Ticket: প্রতিবার ট্রেনে পান নিশ্চিত তৎকাল টিকিট, বুকিং করার আগে এই সেটিংস পরিবর্তন করুন

ভারতের দীর্ঘ দূরত্বে ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভারতীয় রেল। যখন একটা বিশাল দূরত্ব কভার করতে হবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তখন ভারতীয় রেলের থেকে ভালো কোন রাস্তা নেই। সাধারণ টিকিটে মানুষ যাতায়াত করে থাকেন যেকোনো সময়। এছাড়াও দীর্ঘ দূরত্বে ভ্রমণের জন্য মানুষ সস্তায় টিকিট কেটে ভ্রমণ করতে পারেন। যখন হঠাৎ করেই ভ্রমণ পরিকল্পনা করতে হয় তখন ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিং এর একটা সুবিধা প্রদান করে সাধারণ মানুষকে। অবিলম্বে নিশ্চিত টিকিট পাওয়া একটা বড় সাফল্যের থেকে কম কিছু নয়। তৎকাল খুব সীমিত আসনের জন্য থাকলেও, সাধারণ মানুষ শেষ মুহূর্তে টিকিট পেতে পারেন এই তৎকালের কারণে।

আপনি নিশ্চয়ই কোন না কোন নিশ্চিত আসন না পাওয়ার সমস্যায় সম্মুখীন হয়েছেন অবশ্যই। তৎকাল ট্রেনের বেশিরভাগ বুক করা টিকিটই ওয়েটিং লিস্টের মধ্যে থেকে যায়। আপনিও যদি তৎকাল ওয়েটিং লিস্টের টিকিট পেয়ে থাকেন তাহলে আপনার সমস্যার এবারে সমাধান হতে চলেছে। আমরা আপনাকে একটি মাস্টার ট্রিক বলতে চলেছি যার মাধ্যমে আপনি প্রতিবার নিশ্চিত টিকিট পেতে পারবেন। এর জন্য আপনাকে ওয়েব সাইটে একটা ছোট্ট সেটিংস পরিবর্তন করতে হবে।

তৎকাল টিকিট এর সময় বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কয়েক সেকেন্ড সময় নষ্ট করেন তাহলে আপনি ওয়েটিং লিস্টে চলে যাবেন। তৎকাল টিকিট বুক করার সময় দুই থেকে চার মিনিটের মধ্যে সমস্ত সিট বুক হয়ে যায়। এখানে বেশিরভাগ ব্যবহারকারী ভুল করে থাকেন। টিকিট কাটার সময় তারা যাত্রীর বিবরণ পূরণ করতে সময় নেন এবং সেই সময়ের মধ্যে অন্যান্য সিট বুকিং হয়ে যায়। আপনি যদি খুব তাড়াতাড়ি তৎকাল টিকিট বুক করতে চান তাহলে আপনাকে আগে থেকে সেটিং এ কিছু পরিবর্তন করে রাখতে হবে যাতে বারবার এই তালিকা পূরণ না করতে হয়। ভারতীয় রেল নিজেই কিন্তু এই সমস্যা সমাধান করতে আমাদের সাহায্য করে। ভারতীয় রেলের ওয়েবসাইটে গিয়ে আপনি মাস্টার লিস্ট তৈরি করার একটা অপশন পেয়ে যান। এখানে আপনি যাত্রীদের তথ্য আগে থেকে সংরক্ষণ করে রাখতে পারেন যাতে রিজার্ভেশন এর সময় এটা ব্যবহার করা যেতে পারে।

Irctc এর মাস্টার লিস্টে যাত্রীদের সমস্ত তথ্য আপনি আগে থেকে দিয়ে দিতে পারেন এবং রিজার্ভেশন এর সময় এটা ব্যবহার করতে পারেন। আপনি যদি মাস্টার লিস্ট প্রস্তুত করেন তাহলে তৎকাল টিকিটের সময় যাত্রীদের বিবরণ আপনাকে বারবার দিতে হবে না। এর ফলে আপনার সময় কম নষ্ট হবে। তৎকাল টিকিট বুকিং হওয়ার সাথে সাথে যাত্রীর বিবরণ যোগ করে আপনি সরাসরি পেমেন্ট মোডে চলে যেতে পারবেন। ফলে এই সময়ের মধ্যে আর কেউ আপনার টিকিট বুক করতে পারবে না। তবে আপনাকে সময়টা খেয়াল রাখতে হবে। আপনি যদি এসি কোচের জন্য তৎকাল টিকিট বুক করতে চান তাহলে সকাল ১০ টা থেকে এই বুকিং শুরু হয়। অন্যদিকে স্লিপার কোচের জন্য বুকিং শুরু হয় দুপুর ১১ টা থেকে। তবে বুকিং শুরু হওয়ার এক থেকে দুই মিনিট আগে ওয়েবসাইটে আপনি লগইন করে রাখতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026