অরূপ মাহাত: ১৩০ কোটি ভারতবাসীর চোখে স্বপ্ন ছিল। মাঝরাতে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-২। ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরু থেকে যাত্রা শুরু করে সংগ্রহ করবে বিভিন্ন তথ্য। হলো না সফল অবতরণ, ভেঙে গেল ১৩০ কোটির স্বপ্ন। ‘ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে’- জানালেন ইসরোর চেয়ারম্যান। গতি কমিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ২.১ কিমি আগে ইসরোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের। সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে শেষ ১৫ মিনিটেই হলো স্বপ্নভঙ্গ। চাঁদে পৌঁছতে পারল না বিক্রম। চাঁদে নামার আগেই নিরুদ্দেশ চন্দ্রযান-২ ল্যান্ডার।
তবে এটাই প্রথম নয়, এর আগেও চাঁদের মাটিতে নামার আগেই আটকে গেছে বিভিন্ন দেশের ল্যান্ডার। প্রায় পাঁচ মাস আগে ১১ এপ্রিল চাঁদে ভেঙে পড়েছিল ইজরায়েলের ল্যান্ডার। এবার ভারতের বিক্রমও নিরুদ্দেশ। তবে ইতিবাচক দিক একটাই, ল্যান্ডার হারিয়ে গেলেও চাঁদকে পাক খাবে চন্দ্রযান-২ এর অরবিটার। চাঁদ ছুঁতে না পারলেও ইসরোর সাফল্যে বিজ্ঞানীদের নিয়ে গর্বিত ভারত। বেঙ্গালুরুতে ইসরোর দফতরে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…