খেলা

IND Vs SL: ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু! কত দাম এবং কিভাবে সংগ্রহ করবেন? জেনে নিন বিস্তারিত

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর এখন ভারতীয় দলের লক্ষ্য ওডিআই সিরিজ। আগামী ১০ জানুয়ারি থেকে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি সিরিজ না হলেও ওডিআই সিরিজের একটি ম্যাচ মাঠে গড়াবে ইডেন গার্ডেন্সে। আর তাই নিয়ে কলকাতাবাসীর উত্তেজনা এখন তুঙ্গে। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। ইতিমধ্যে ইডেনের ম্যাচকে ঘিরে যাবতীয় পরিকল্পনা করে ফেলা হয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

এদিকে দীর্ঘদিন পর ইডেন গার্ডেন্সে দর্শক প্রবেশের অনুমতি মিলেছে সিএবির পক্ষ থেকে। জানা গেছে, ভারভ-শ্রীলংকা ম্যাচে ১৫ হাজার দর্শকের প্রবেশাধিকার দিতে চলেছে ইডেন গার্ডেন্সে কর্তৃপক্ষ। এই উদ্দেশ্যে ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। গত রবিবার অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি অব্দি অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট বিক্রি করবে ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ। অফলাইনে গেট নম্বর ৪-এ সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টা অবধি টিকিট কেনার সুযোগ পাবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

প্রতিবারের মতো এবারও বিভিন্ন দামের টিকিট বিক্রি করছে সিএবি। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত টিকিট বিক্রি চলবে। এদিকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ইডেন গার্ডেন্সে এবার ম্যাচ চলাকালীন সময়ে ৫-৭ মিনিটের লেজার শো দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা। বিগত কয়েক মাস ধরে এই উদ্দেশ্যে লাইট লাগানোর কাজ চলছে। তিনি আরও জানান, ‘ইডেনের লোয়ার টায়ারে নতুন বসার জায়গা হয়েছে। বাকেট সিট বসানো হয়েছে। প্রেস বক্স নতুন করে তৈরি করা হচ্ছে। এছাড়া মিডিয়া স্টেশনের কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026