যেকোনো ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। জন্ম শংসাপত্রের মতোই পরিচয়পত্র হিসেবে আধারের গুরুত্ব অনেক। বর্তমানে সরকারি থেকে বেসরকারি যেকোনো কাজেই প্রয়োজন হয় আধার কার্ড। এমনকি আর্থিক লেনদেন সংক্রান্ত কাজেও দরকার হয় এই নথির। তাই আধার কার্ডে সব তথ্য নির্ভুল থাকা খুব জরুরি। তবে অনেক সময় তথ্য ঠিকঠাক থাকলেও সমস্যা তৈরি করে আধার কার্ডে থাকা ছবিটি। যার আধার তার পরিচয় হিসেবে একটি ছবি থাকে কার্ডে। কিন্তু অনেক সময়ই এমন হয় যে ছবিটি পুরনো হয়, বা অন্য কোনো সমস্যা থাকে। এতেও অনেক সময় জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকে।
তবে জানলে অবাক হবেন, আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিতে ছবিতে কোনো সমস্যা থাকলে তা সংশোধন করা সম্ভব। আধার কার্ডের ছবিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটি পরিবর্তন করতে হলে করতে হবে ছোট্ট একটি কাজ। প্রথমেই পৌঁছে যান নিজের নিকটবর্তী আধার কেন্দ্রে। এর জন্য ইউআইডিএআই এর ওয়েবসাইটের সাহায্যও নেওয়া যায়। আধার কেন্দ্রে গিয়ে ছবি সংশোধন সংক্রান্ত ফর্ম নিতে হবে।
সঠিক তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে। সঙ্গে কিছু জরুরি নথিপত্র চাওয়া হবে। সেই নথিপত্র গুলিও জুড়ে দিতে হবে এই ফর্মের সঙ্গে। এরপর কেন্দ্রে উপস্থিত আধিকারিক ছবি তুলে নেবেন। রিকোয়েস্ট স্লিপ জেনারেট করে দেবেন। এরপরেই নতুন ছবি আপডেট হয়ে যাবে আধার কার্ডে। নতুন আটডেটেড আধার কার্ডটি ইউআইডিএআই এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে।
আধার কার্ডের ছবি যদি পরিবর্তন করতে হয় তাহলে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতেই হবে। বাড়িতে বসে এ কাজ সম্ভব নয়। অর্থাৎ অনলাইনে আধার কার্ডের ছবি বদল করার কোনো পদ্ধতি এখনো আসেনি। তাই এই সুবিধা পেতে গেলে আধার কেন্দ্রে গিয়েই করাতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…