ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিয়ের পরে আধার কার্ডে কীভাবে আপনার নাম-ঠিকানা পরিবর্তন করবেন, জানুন ধাপে ধাপে

আধার কার্ড আজকের সময়ে একটি অপরিহার্য পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছে। সরকারী স্কিম থেকে শুরু করে আর্থিক পরিষেবা, যে কোনও সুবিধা নিতে হলেই প্রয়োজন আধার কার্ডের। আধার কার্ড প্রতিটি ভারতীয়ের একটি অনন্য পরিচয়। এতে ব্যক্তির নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানার বিশদ বিবরণ দেওয়া থাকে। আধার পাওয়ার সময় প্রত্যেক ব্যক্তিকে আইরিস এবং আঙুলের তার বায়োমেট্রিক বিশদ স্ক্যান করতে হয়।

যে মহিলারা বিয়ে করতে চলেছেন বা ইতিমধ্যেই বিবাহিতা তাদের আধার কার্ডে পদবী ও ঠিকানা পরিবর্তন করে নিতে হয়। যাতে বিয়ের পরে কোনও জটিলতা না ঘটে। আজ আমরা খুব সহজে অনলাইন ও অফলাইন পদ্ধতি ব্যবহার করে আধার কার্ডে প্রয়োজনীয় নথি পরিবর্তন করার বিষয়ে বিস্তারিত জানব।

অনলাইনে নাম-ঠিকানা পরিবর্তন করতে হলে প্রথমে আপনাকে নিজের আধার নম্বর ব্যবহার করে স্ব-পরিষেবা আপডেট পোর্টালে লগ ইন করতে হবে। এরপর সঠিক ফর্ম্যাটে নিজের নাম এবং উপাধি পরিবর্তনের অনুরোধ জমা দিন। এবার ভেরিফায়েড ডকুমেন্টগুলির স্ক্যান করা ছবি আপলোড করতে হবে। এবার আপনার নিবন্ধিত মোবাইল নম্বরটিতে একটি ওটিপি আসবে এবং আপনাকে ওটিপির মাধ্যমে পরিবর্তনটি প্রমাণীকরণ করতে হবে।
উল্লেখ্য: এই পদ্ধতির জন্য কোনও ফি নেওয়া হয় না।

অফলাইনে আধার কার্ডের নথি পরিবর্তন করতে চাইলে নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে আপনাকে। সেখানে যাবতীয় ভেরিফায়েড ডকুমেন্টগুলি অরিজিনাল দেখাতে হবে আপনাকে।
উল্লেখ্য: অফলাইন প্রক্রিয়াতে 50 টাকা নামমাত্র ফি প্রদান করতে হবে

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

যে মহিলার বিয়ের পরে আধার কার্ডে তার নাম পরিবর্তন করতে চান তাদের আধার তালিকাভুক্তি কেন্দ্রে বিশদ আপডেট করার সময় নির্দিষ্ট নথি সরবরাহ করতে হয়। আবেদনকারীকে সরকার কর্তৃক জারি করা ঠিকানা সহ বিবাহের শংসাপত্র অর্থাৎ রেজিস্ট্রি পেপার জমা দিতে হবে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026