টেক বার্তা

বিনা প্রমাণেই ঠিকানা পরিবর্তনের সুযোগ! নতুন mAadhaar অ্যাপে পাবেন সুবিধা

বর্তমানে আঁধার কার্ডের থেকে জরুরি পরিচয়পত্র বুঝি আর কিছুই নেই। সিমকার্ড কিনুন কিংবা বিশাল বড় অট্টালিকা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন কিংবা পেটিএম অ্যাকাউন্ট আঁধার নম্বরের প্রয়োজনীয়তা সর্বত্র। তবে এই আঁধার কার্ডের যেকোনো সমস্যাতে জেরবার হতে হয় দেশবাসীকে। বারংবার স্থানীয় আঁধার কেন্দ্রে ছুটতে হয়। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এল UIDAI। UIDAI লঞ্চ করল এমন এক অ্যাপ যেখানে 35 টির‌ও বেশী জরুরী কাজ করতে সক্ষম হবে ব্যবহারকারীরা। অ্যাপটির পোশাকি নাম mAadhaar App। এই অ্যাপটির প্রসঙ্গে UIDAI তরফে ট্যুইট করে লেখা হয়েছে, “আধারের মাধ্যমে একগুচ্ছ বিশেষ পরিষেবার সুবিধা নিতে অ্যাপের নতুন ভার্সন অর্থাৎ mAadhaar App ডাউনলোড করুন। আগে থেকেই ইনস্টল করা এই অ্যাপের পুরনো ভার্সনটিও আনইনস্টল করে দিন।”

অ্যাপটির মাধ্যমে হরেক কিসিমের সুবিধা পাবেন গ্রাহকেরা।এর মধ্যে থাকা ‘View Or Show Aadhaar’ অপশনের সাহায্যে এই অ্যাপকেই আপনি আইডি প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, অতিরিক্ত কোনও ডকুমেন্টস ছাড়াই আধার কার্ডের ঠিকানা-সহ বিভিন্ন ভুলচুক ঠিক করে নিতে পারবেন। এমনকি অফলাইন মোডে Aadhaar SMS সার্ভিস উপলব্ধ হবে। সঙ্গে কোনও কাগজপত্র ছাড়াই E-KYC ডাউনলোড বা QR কোড শেয়ার করা যাবে। অর্থাৎ এই একটি অ্যাপ‌ই সর্বংস্বহা। একজনের ফোনে অ্যাপটি ইনস্টল থাকলে, পরিবারের অন্তত 5 জন সদস্যের আধার কার্ড ম্যানেজ করা যাবে।

mAadhaar App য়ে নতুন যে তিনটি ফিচার যোগ করা হয়েছে তা হল—

1)Aadhaar Services Dashboard – আধার কার্ড হোল্ডারদের জন্য আধার সংক্রান্ত সমস্ত পরিষেবা কোনও ঝক্কি ছাড়াই সমাধান হবে mAadhaar App-এর মাধ্যমে।
2) My Aadhaar Section – আপনার দ্বারা অ্যাড করা আধার প্রোফাইলের জন্য এই পার্সোনালাইজড স্পেস যোগ করা হয়েছে অ্যাপে।
3) Enrollment Centre Section – আপনার নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টার লোকেট করার জন্যই থাকছে এই সেকশন।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026