যদি ভারতের প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় নথিপত্রের কথা বলি, তবে বিগত বেশ কয়েক বছর ধরে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। সরকারি পরিষেবা থেকে শুরু করে যে কোন উপর সরকারি পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছে। বিশেষ করে ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই আধার কার্ড ধারী হতে হবে। তবে অনেক ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে যে, আধার কার্ড তার নামে থাকলেও ছবি রয়েছে অন্যজনের। অথবা, আধার কার্ডে থাকা তার ছবি ঝাপসা রয়েছে।
যে কারণে আধার কার্ডে থাকা ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির ছবির সাথে মিল খুঁজে পান না কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে অনেকেই নিজের আধার কার্ডে থাকা ছবিটি পরিবর্তন করার কথা ভাবেন। তবে কোন পদ্ধতিতে খুব সহজেই আধার কার্ডের ছবি পরিবর্তন করা যায়, সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই কারোর। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে অনলাইনে খুব সহজে আধার কার্ডে ছবি পরিবর্তন করা সম্ভব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
আপনার কাছে থাকা আধার কার্ডের ছবি পরিবর্তন করতে হলে প্রথমেই যেতে হবে নিকটবর্তী অনরোলমেন্ট সেন্টারে। যদিও এই কাজটি সময় সাপেক্ষ, তবুও খুব সহজে কয়েকটি পদ্ধতি অনুসরণ করে আপনি আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। আধার এনরোলমেন্ট সেন্টারে পৌঁছনোর পরে কাউন্টারে ছবি বদলের কথা জানিয়ে কারেকশন বা আপডেট করার ফর্ম তুলতে হবে। এরপর সম্পূর্ণ তথ্য প্রদান করে ফর্মটি আধার একজিকিউটিভের কাছে জমা দিতে হবে।
এরপর ওই সেন্টারেই আপনার ছবি তুলে নেবেন আধার এক্সিকিউটিভ। পরের ধাপে আপডেট রিকোয়েস্ট নম্বর বা ইউআরএন নম্বর সহযোগে একটা রসিদ দেওয়া হবে। যা দিয়ে আপনি আধার কার্ডের অবস্থা জানতে পারবেন। এই পুরো কার্যক্রমটি সম্পূর্ণ করতে আপনাকে ১০০ টাকা ফি প্রদান করতে হবে। ছবি উঠানোর ৯০ দিনের মধ্যেই আপনার আধার কার্ডে নতুন ছবি সংযোগ করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…