নিউজ

Aadhaar Card: বিয়ের পর পদবী বদল নিয়ে সমস্যা, আধার কার্ডে সংশোধন এখন আরও সহজ

সদ্য বিয়ে করেছেন বা বিয়ের পরিকল্পনা চলছে? মেয়েদের বিয়ের পরেই পদবী বদলানোর বিষয় উঠে আসে। অধিকাংশ মেয়েই বিয়ের পর জন্মসূত্রে পাওয়া পদবী বদলে গ্রহণ করেন স্বামীর পদবী। তবে এই পদবী বদলের সঙ্গে সঙ্গে মাথায় আসে আইনি জটিলতার বিষয়টাও। তবে আধার কার্ডে (Aadhaar Card) যদি পদবী বদল করতে চান তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। কিছু নিয়ম মানলেই আধার কার্ডে বদল করা যাবে পদবী।

যেকোনো ভারতীয় নাগরিকের কাছেই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বিভিন্ন সরকারি কাজে তো বটেই, বেসরকারি কাজেও এখন প্রয়োজন পড়ে আধার কার্ডের। এই নথি ছাড়া গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তাই সঠিক তথ্য দিয়ে আধার কার্ড আপডেটেড রাখা জরুরি। আধার কার্ডে সবসময় সঠিক তথ্য থাকা উচিত। যেসব মেয়েরা বিয়ের পর পদবী বদলানোর কথা ভাবছেন তারা অতি সত্বর সেরে ফেলুন এই কাজ। কারণ আধার কার্ড ছাড়া সমস্ত সরকারি কাজই আটকে যাবে।

খুব সহজেই ধাপে ধাপে কয়েকটি নিয়ম মেনেই আধার কার্ডে বদলানো যায় পদবী। এর জন্য প্রথমেই যেতে হবে নিকটবর্তী আধার কেন্দ্রে। সেখানে সংশোধন ফর্ম নিয়ে সঠিক তথ্য দিয়ে সেটিকে পূরণ করতে হবে। নিজের নাম, আধার নম্বরের মতো বিষয় সঠিক ভাবে উল্লেখ করতে হবে। এরপর ওই ফর্মের সঙ্গে স্বামীর আধার কার্ডের কপি, ম্যারেজ সার্টিফিকেটের কপি এবং বিয়ের কার্ড সংযুক্ত করতে হবে। তবে সঙ্গে আসল নথিপত্রও রাখতে হবে যা আধার কেন্দ্রে থাকা আধিকারিক চেক করবেন।

এরপর জরুরি নথিপত্রের সঙ্গে ফর্মটি জমা করতে হবে আধিকারিকের কাছে। এরপর হবে বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং তোলা হবে ফটো। এরপর নির্ধারিত টাকা জমা দিলেই কয়েকদিন পর পরিবর্তিত পদবী সহ আধার কার্ড তৈরি হয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026