আধার কার্ড হলো বারো সংখ্যার একটি নম্বর যা ভারত সরকার প্রতিটি নাগরিককে দিয়ে থাকে। ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি স্কিমে বিনিয়োগ, জাতীয় কর্মসূচিতে অনেক কিছু করার জন্য এই আধার কার্ডের প্রয়োজন হয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই আধার নম্বর দিয়ে থাকে ভারতীয়দের। আধার কার্ড পরিচয় এর একটা সরকারি প্রমাণপত্র হিসেবে কাজ করে তাই সঠিক সময়ে সঠিক তথ্য আপডেট করে দেওয়া উচিত এই আধার কার্ডে। কিন্তু আপনি কি জানেন আধার কার্ড ধারীরা তাদের ছবি মোবাইল নম্বর এবং ঠিকানা এবং বৈবাহিক অবস্থার তথ্য আপডেট করতে পারেন। এজন্য শুধুমাত্র ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানেই আপনি এই কাজ করতে পারবেন। অথবা আপনি নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্রে গিয়েও এই কাজ করতে পারেন।
যারা বিয়ের পরে আধার কার্ডে তাদের সারনেম পরিবর্তন করতে চান তাদের জন্য আমাদের কাছে রয়েছে একটা সহজ উপায়। এজন্য আধার নম্বর ব্যবহার করে ইউআইডিআই এর অফিশিয়াল সেলফ সার্ভিস আপডেট পোর্টালে গিয়ে লগইন করুন। আধার কার্ডে আপনার নাম এবং উপাধি পরিবর্তন করার জন্য সমস্ত নথি স্ক্যান করুন এবং আপডেট করুন সেখানে। এরপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপি নম্বর লিখে তারপরেই আপনার নাম আপনি আপডেট করতে পারবেন।
বিয়ের পর অফলাইনে যদি আপনি পদবীর পরিবর্তন করতে চান তাহলে আপনি আধার তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে এই কাজ করতে পারেন। আপনার সমস্ত আসল ডকুমেন্ট, যেমন বিবাহের শংসাপত্র সেই কেন্দ্রে নিয়ে গিয়ে এই কাজ আপনি করতে পারেন। মূল কপি কেন্দ্রে স্ক্যান করে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। অফলাইনে আপনার নাম পরিবর্তন করতে হলে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে
Heavy metal titans Iron Maiden are set to bring their thunderous live show back to…
Sarah Ferguson, the former Duchess of York, is reportedly weighing offers for a high-profile tell-all…
When Wes Craven’s Scream premiered in 1996, it redefined horror with its meta storytelling and…
The 2026 BRIT Awards will feature a powerful tribute to the late rock legend Ozzy…
Fans of Paradise can now rest assured that the post-apocalyptic drama has a clear endgame.…
Kourtney Kardashian has once again proven her fashion prowess with a bold lace mini dress…