ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাসের শেষেই পাবেন পিএফের সুদের টাকা, জানুন কিভাবে চেক করতে হয় ব্যালান্স

সরকারি এবং বেসরকারি কর্মীদের জন্য খুশির খবর। এ মাসের শেষের দিকে আপনার একাউন্টে ঢুকতে পারে একটা মোটা অংকের টাকা। জানা যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন চলতি মাসের শেষে 6 কোটি গ্রাহকের একাউন্টে ৮.৫ শতাংশ হারে সুদ পাঠাতে চলেছে। যার জেরে সরকারি এবং বেসরকারি কর্মীদের সুবিধা হবে।

প্রায় সমস্ত কর্মচারী বর্তমানে পিএফ একাউন্ট মেনটেন করেন। কিন্তু অনেকেই জানেন না কিভাবে এই একাউন্টের ব্যালেন্স চেক করতে হয়। আপনারা বাড়িতে বসে খুবই সহজে আপনার নিজের পিএফ একাউন্ট ব্যালেন্স যাচাই করে দেখে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি।

1. উমঙ্গ অ্যাপ – আপনার ফোনে যদি আপনি এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তাহলে আপনি আপনার পিএফ একাউন্ট এর সমস্ত তথ্য দেখে নিতে পারেন খুবই সহজে। এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপরে আপনাকে ইপিএফও অপশনে যেতে হবে। সেখানে গিয়ে এমপ্লয়ী সেন্ট্রিক সার্ভিস অপশনে ক্লিক করবেন।তারপরে আপনার কাছে ভিউ পাসবুক বলে আর একটি অপশন চলে আসবে। এখানে আপনাকে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর UAN দিতে হবে। তারপরে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে এন্টার করতে হবে অ্যাপে। তাহলে আপনি আপনার পিএফ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।

2. এসএমএস – এসএমএসের মাধ্যমেও আপনারা আপনার পিএফ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজে। এর জন্য আপনাকে আপনার রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে EPFOHO স্পেস দিয়ে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর স্পেস দিয়ে ENG টাইপ করে 7738299899 নম্বরে মেসেজ পাঠালে ইপিএফও আপনার একাউন্ট এর সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবে।

3. অনলাইনের মাধ্যমে – আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে যেতে হবে ইপিএফও এর অফিশিয়াল ওয়েবসাইটে epfindia.gov.in এ গিয়ে প্রথমে আপনাকে e-passbook অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল একাউন্ট নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। তার পরে আপনার কাছে একটি অন্য পেজ খুলবে। সেই পেজে আপনাকে নিজের মেম্বার আইডি দিতে হবে। তারপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনি আপনার পিএফ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

4. মিসকল পদ্ধতি – কেবলমাত্র একটি মিসকল দিলেই আপনি আপনার পিএফ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন। তবে এর জন্য আপনাকে আপনার ইউনিভার্সাল একাউন্ট নম্বরে কেওয়াইসি আপডেট করিয়ে রাখতে হবে আগে থেকে। যদি আপনার ইউনিভার্সাল একাউন্ট নম্বরে কেওয়াইসি আপডেট করানো থাকে তাহলে আপনাকে 011-22901406 নম্বরে একটি মিসকল দিতে হবে। মিসকল দিলেই আপনার রেজিস্টার করা নম্বরে আপনার পিএফ একাউন্ট এর সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে মুহূর্তের মধ্যেই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026