নিউজ

Higher Secondary Exam Results: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কোথায় কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জেনে নিন

গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) পরীক্ষা। দু মাস পর এবার প্রকাশিত হচ্ছে ফলাফল। ৮ ই মে, বুধবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ঘোষিত হচ্ছে হল। এদিন দুপুর ১ টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবেন দুপুর ৩ টে থেকে। কোথায় কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জেনে নিন এই প্রতিবেদনে।

আজ, বুধবার দুপুর ১ টা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফল ঘোষণা করবেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার ফলাফলের সঙ্গে ঘোষণা করা হবে কৃতীদের তালিকাও। তবে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবেন দুপুর ৩ টে থেকে। কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল?

বুধবার দুপুর ১ টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণার পর দুপুর ৩ টে থেকে উচ্চ মাধ্যমিকের ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে ফলাফল। https://wbresults.nic.in/ এ গিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। এই ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিয়ে দেখা যাবে রেজাল্ট। পাশাপাশি WBCHSE Results অ্যাপেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। তবে এদিন রেজাল্ট দেখা গেলেও মার্কশিট হাতে পাবেন না ছাত্রছাত্রীরা। আগামী ১০ মে সকাল ১০ টার সময়ে স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবারে মার্কশিটে নম্বরের সঙ্গে সঙ্গে থাকবে পার্সেন্টাইলও।

উল্লেখ্য, এ বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ৬৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে পরীক্ষার ফলাফল। এর আগেই প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিকের ফলও। এ বছর মোট ৭ লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মোট ২৩৪১ টি কেন্দ্রে হয়েছে পরীক্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026