ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কীভাবে ঘরে বসে সহজেই আধার কার্ডে ঠিকানা আপডেট করবেন – Aadhaar Card Update

বর্তমানে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। যেকোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয়। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যেকোন পরিচয়পত্র দেখানোর ক্ষেত্রেও আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে আধার কার্ড সংক্রান্ত একটি বড় তথ্য সামনে এসেছে, যা শুনলে অবাক হবে একাধিক সাধারণ জনতা। নিম্নে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল। উল্লেখ্য এখন ইউআইডিএআই ছাড়াও বিএলএ-র মত সংস্থা আধার কার্ড তৈরি করা শুরু করেছে।

অনেকসময় বহু মানুষ নিজেদের বাসস্থান পরিবর্তন করেন, সেক্ষেত্রে আধার কার্ডে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বৈধ ঠিকানা পরিবর্তন করতে উদ্যোগী হতে হয়। বর্তমানের কর্মব্যস্ত জীবনে সবসময় আধার অফিসে গিয়ে সময় দেওয়া সম্ভব হয় না। তবে এই প্রক্রিয়া খুব সহজেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব। সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হবে এই নিবন্ধে।

কিভাবে ঠিকানা আপডেট করবেন?

১) প্রথমে ইউআইডিএআই-এর (myaadhaar.uidai.gov.in/) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে।
২) এরপর নিজের আধার নম্বর প্রদত্ত জায়গায় লিখতে হবে।
৩) এর পরের ধাপে ক্যাপচা কোড লিখে সেন্ড ওটিপি-তে ক্লিক করতে হবে।
৪) এরপরই আধার আপডেটে গিয়ে ক্লিক করতে হবে।
৫) এরপর ঠিকানা নির্বাচন করে আধার আপডেটে ক্লিক করতে।
৬) এরপর পুরানো ঠিকানা স্ক্রিনে দৃশ্যমান হবে। এরপরই নতুন ঠিকানা দিতে হবে প্রদত্ত জায়গায়। পাশাপাশি সমস্ত নথি দিতে হবে নতুন করে।
৭) এরপর পরবর্তী ধাপে যেতে হবে অর্থাৎ পেমেন্ট অপশন দৃশ্যমান হবে স্ক্রিনে। ৫০ টাকা দিতে হবে নতুন করে ঠিকানা আপডেট করার জন্য। ইউপিআই কিংবা নেট ব্যাঙ্কিং যেকোনো পদ্ধতিতেই টাকা জমা করা যাবে।
৮) এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দু’দিনের মধ্যেই আধার কার্ডে নতুন ঠিকানা আপডেট হয়ে যাবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026