ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দারুন সুখবর! এবার LPG সিলিন্ডারে সাশ্রয় হবে ৩০০ টাকা পর্যন্ত, জেনে নিন কীভাবে

তেল বিপণন সংস্থাগুলি গার্হস্থ্য তরল পেট্রোলিয়াম গ্যাসের (LPG) সিলিন্ডারের দাম ২৫ টাকা করে বাড়িয়েছে। দিল্লিতে এখন ১৪২.২ কেজি ওজনের একটি ঘরোয়া সিলিন্ডারের দাম পড়ছে 844.50 টাকা।মুম্বাইয়ে, একটি ঘরোয়া রান্নার সিলিন্ডারের দাম 834.50 টাকা। কলকাতার লোককে 835.50 এবং চেন্নাইতে 850.50 টাকা দিতে হবে।

তবে আপনি এবার কম দামে গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। তবে এটি ডাবল সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। কম দামে টানা তিন মাস ধরে বুকিং করতে পারবেন আপনি। Paytm সংস্থা নিয়ে এসেছে LPG বুকিংয়ে ক্যাশব্যাক অফার। যদি কেউ প্রথমবার Paytm অ্যাপের মাধ্যমে এলপিজি সিলিন্ডারের জন্য বুকিং করে এবং টাকা লেনদেন করে, তবে গ্রাহকরা পাবেন এই মহা ধামাকার অফারটি। অফারটি তিনটি বড় LPG বিপণন সংস্থা – Inden, HP এবং Bharat গ্যাসের সিলিন্ডার কেনার ক্ষেত্রে প্রযোজ্য।

গ্রাহকরা আবার এখন বুকিং করে পরে টাকা দেওয়ার সুবিধা‌ও লাভ করতে পারবেন। সংস্থা জানিয়েছে, একজন গ্রাহক তিনটি সিলিন্ডারের জন্য সর্বাধিক 900 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন, যার অর্থ প্রতি সিলিন্ডারে 300 টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

Paytm মারফত কীভাবে করবেন বুকিং?

প্রথমে ব্যবহারকারীকে পেটিএম অ্যাপে ‘বুক গ্যাস সিলিন্ডার’ ট্যাবে যেতে হবে পদক্ষেপ। এবার গ্যাস সরবরাহকারী নির্বাচন করুন, ইনডেন বা এইচপি বা ভারত গ্যাস। এবার মোবাইল নম্বর বা এলপিজি আইডি বা গ্রাহক নম্বর লিখুন। এবার Paytm এর মাধ্যমে বিল পে করুন। এরপরেই সিলিন্ডারটি গ্যাস এজেন্সি থেকে আপনার নিবন্ধিত ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। ক্যাশব্যাক অফারটি আপনি তখুনিই পেয়ে যাবেন। যা আপনার Paytm ওয়ালেটে যোগ হয়ে যাবে।
এছাড়াও, আপনি গ্যাস সিলিন্ডারের সরবরাহ ট্র্যাক‌ও করতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পরে রিফিলের জন্য আবেদন‌ও করতে পারবেন।

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026