জীবনযাপন

মশার উপদ্রবে জীবন কি দুর্বিষহ হয়ে উঠেছে? আজকেই ব্যবহার করুন ঘরোয়া এই টোটকা

বর্তমানে ভারত তথা এশিয়া মহাদেশ বেড়েছে বৃষ্টির প্রকোপ। প্রতিনিয়ত বৃষ্টির জন্য মানুষের জীবন যেমন অতিষ্ঠ হয়ে উঠেছে, ঠিক তেমনি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মশার উপদ্রব। রাতে তো বটেই, সারা দিনেও মশার হাত থেকে রক্ষা পাচ্ছেন না ভারতের সাধারণ মানুষ। ফলশ্রুতিতে প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মশা তাড়ানোর জন্য বাজারে নানা প্রকার রাসায়নিক পদার্থ পাওয়া গেলেও তা ব্যবহারে কোন সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।

যার ফলশ্রুতিতে দিনের পর দিন মশার উপদ্রব সহ্য করে মানবেতর জীবনযাপন করছেন অধিকাংশ মানুষ। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন কয়েকটি ঘরোয়া টোটকা নিয়ে এসেছি, যার মাধ্যমে খুব সহজেই মশার হাত থেকে রক্ষা পাবেন আপনি। চলুন এই নিবন্ধে মশা তাড়ানোর কয়েকটি সহজ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক-

১. বাড়িতে গাছ লাগিয়ে: আমাদের আশপাশে এমন কয়েকটি গাছ রয়েছে যার পাতার গন্ধ মশার জন্য রাসায়নিক পদার্থের সমান। গাঁদা, তুলসি, কারি পাতার মত গাছ বাড়িতে লাগিয়ে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়।

২. বিয়ার এবং ওয়াইন ব্যবহার করে: আপনি যদি বাড়িতে এই নেশা জাতীয় দ্রব্যটি রেখে দেন, তবে খুব সহজে মশার হাত থেকে রক্ষা পাবেন। কারণ মশা বিয়ার এবং ওয়াইনের ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না।

৩. লেবু এবং লবঙ্গের ব্যবহার: আদিকাল থেকে মানুষ মশা তাড়ানোর জন্য বিশেষ এই টোটকাটি ব্যবহার করে আসছে। যদি আপনি এক টুকরো লেবুর উপরে কয়েকটি লবঙ্গ ছড়িয়ে ঘরের কোণায় রেখে দেন, তবে চিরতরে মশার উপদ্রব থেকে মুক্তি পাবেন। কারণ মশা এই ঝাঁঝালো গন্ধ থেকে সর্বদা দূরে থাকে।

Kriti Lekha Shome

Published by
Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026