জীবনযাপন

Hair Care Tips: নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগান মাত্র ৩০ মিনিট, ফল পাবেন ২ সপ্তাহে

মাথা ভরা টাক নিয়ে কিন্তু টাকা আসে না, বরং ঘন মজবুত জেল্লাদার চুল থাকলেই মনের ভিতরের আত্মবিশ্বাস বাড়ে পাশাপাশি চুলের মজবুতি থেকে বোঝাও যায় যে শরীর ঠিক আছে। কারণ, চুল তখনই ওঠে যখন চুলের গোড়া আলগা হয়ে যায় বা মাথায় খুশকি উকুন হয়, কিংবা চুল সঠিক পুষ্টি পায়না, এমনকি শরীরে হরমোনের তারতম্যের কারণেও চুল উঠে যায়। এছাড়া, পলিউশন তো আছেই। রোদের তাপ, বাইরের দূষণের কারণে চুল তার স্বাভাবিক জেল্লা হারায়। এই সব বাদেও অনেকেই আছেন যারা ঘন ঘন হেয়ার প্রোডাক্ট পাল্টান, আজ এই প্রোডাক্ট তো কাল ওই প্রোডাক্ট। এইসব করতে গিয়েই চুলের বারোটা বেজে যাচ্ছে। এমত অবস্থায় উপায় হল একটাই, সেটা হল ঘরোয়া উপাদানের উপর ভরসা করা। যেমন – নারকেল তেল (Coconut Oil)।

নারকেল তেল প্রাচীন কাল থেকে মানুষ মাথায় মেখে আসছে। কেউ কেউ সারা শরীরে নারকেল তেল মাখেন। কারণ এর গুনাগুন অসীম। প্রথমত, খাঁটি নারকেল তেল হল অ্যান্টি ব্যাকটেরিয়াল, এই নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং খনিজ উপাদান যা চুলকে মজবুত করতে সাহায্য করে। এছাড়া নারকেল তেলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা চুল পড়ার সমস্যা রোধ করতে পারে। আপনি হয়তো জানেন যে সদ্যোজাত বাচ্চাদের জন্যেও ডাক্তাররা ভার্জিন নারকেল তেল ব্যবহার করতে বলেন। যাইহোক, আজ আপনারা জানতে পারবেন যে সামান্য নারকেল তেলের সঙ্গে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে নিলেই আপনার চুল হয়ে উঠবে তরতাজা, মজবুত ও ঘন।

Step 1 – নারকেল তেলের মধ্যে মিশিয়ে নিন মেথি, কারি পাতা, নিম পাতা, লাল জবা ফুল, তুলসী পাতা

প্রথমে একটি কড়াইতে মেথি শুকনো করে ভেজে তুলে গুঁড়ো করে নিন। এর পর ওই গরম কড়াইতে নারকেল তেল ও নিম, কারি পাতা, তুলসী, জবা ফুল দিয়ে গরম করুন, এরপর ওতে মিশিয়ে দিন গুঁড়ো করে রাখা মেথি। সপ্তাহে ৩ বার রাত্রে মাথায় দিয়ে ভালো করে ম্যাসাজ করে শুয়ে পড়ুন। পরের দিন শ্যাম্পু করে নিন।

Step 2 – নারকেল তেলের মধ্যে মিশিয়ে নিন ডিম

এটা খুবই সহজ পদ্ধতি। একটি পরিষ্কার পাত্রে প্রায় ৪-৫ চা চামচ নারকেল তেল নিন। এতে ১টি ডিমের সাদা অংশ এবং ২ চামচ মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। তৈরি মাস্ক, এটি চুলে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

Step 3- নারকেল তেলের সঙ্গে শুধু মধু

এটিও বেশ সহজ পদ্ধতি। একটি পরিষ্কার পাত্রে প্রায় ৪-৫ চা চামচ নারকেল তেল নিন। তাতে মধু নিন ২-৩ চামচ। এরপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ওই পেস্টটি চুলের গোড়ায় লাগিয়ে প্রায় ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

মাত্র দুই সপ্তাহ যদি এই টিপস্ মেনে চলেন তাহলে এক মাসের মধ্যেই ফলাফল হাতে নাতে পাবেন। অবশ্য, এইসব উপকরণ ব্যবহার করার পাশাপাশি জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং ডায়েট চার্ট এ ঘরোয়া খাবার, ছোলা বাদাম ফল রাখতে হবে। এবং, বাইরের দূষণ থেকে চুলকে বাঁচাতে হবে তাহলেই ফিরে পাবেন গোছা গোছা চুল।

Pritam Santra

Published by
Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026