ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Train Rules: আপনার সিট দখল করে বসে আছেন অন্য যাত্রীরা? TTE এসে ফাঁকা করাবে সিট, শুধু করুন এই মেসেজ

উৎসবের মরশুম জোরকদমে শুরু হয়ে গিয়েছে। এখন সারা ভারত থেকে মানুষজন নিজেদের বাড়িতে যাচ্ছেন। যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করেন, তারা দিওয়ালি ও ছট পুজোর জন্য বাড়িতে যাচ্ছেন। সেই কারণে এখন ভারতীয় রেলে টিকিট পাওয়া খুবই কঠিন একটা বিষয় হয়ে উঠেছে। দূরপাল্লার ট্রেনগুলোতে মাত্রাতিরিক্ত ভিড় রয়েছে এখন। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে ৩০০০-এরও বেশি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, উৎসবের এই মরশুমে শুধুমাত্র জেনারেল কামরা নয়, রিজার্ভ কামরাতেও ভিড় প্রচণ্ড বেশি। এই উৎসবের মরশুমে ট্রেনে ফেরার সময় যদি কেউ আপনার সিটে বসে পড়েন, এবং তিনি উঠতে না চান, তাহলে সেটা আপনার জন্যও বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সেই সময় আপনি কোথাও কোনো বচসায় জড়াবেন না কারোর সঙ্গে। এই কাজটা করতে পারলেই আপনার সিট হয়ে যাবে খালি।

ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, রিজার্ভ করা সিটে শুধুমাত্র সেই যাত্রীই বসতে পারেন, যার অধিকার রয়েছে। যদি এমন কেউ এই সিটে বসে যান, যিনি বসার যোগ্য নন, তিনি কিন্তু অন্যায়ভাবে বসছেন এই জায়গায়। সেক্ষেত্রে আপনি টিটিইকে ডেকে এই সিট খালি করিয়ে দিতে পারেন। কিন্তু, যদি আপনি ভিড় ট্রেনের মধ্যে টিটিইকে খুঁজে না পান, তাহলে আপনাকে ১৩৯ এই নম্বরে ফোন করে বা মেসেজ করে তাকে ডাকতে হবে। তাহলেই তিনি এসে আপনার সিট খালি করিয়ে দেবেন।

কী লিখতে হবে?

১৩৯- রেলের হেল্পলাইন নম্বর। এই নম্বরে মেসেজে প্রথমে ইংরেজি বড় অক্ষরে SEAT লিখুন। স্পেস দিয়ে ট্রেনের PNR নম্বর, তারপর স্পেস দিয়ে কোচ নম্বর, সিট নম্বর লিখুন। এরপর একটা স্পেস দিয়ে OCCUPIED BY UNKNOWN PASSENGER লিখুন। ১৩৯ নম্বরে মেসেজ পাঠালেই ভারতীয় রেলওয়ের কাছে সরাসরি অভিযোগ দায়ের হবে। এক্ষেত্রে টিটিই পদক্ষেপ করতে বাধ্য। এছাড়াও, আপনি রেলওয়ের অফিসিয়াল অ্যাপ ‘রেল মদদ’ ব্যবহার করে তার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026