টেক বার্তা

অফলাইনে বাড়ি বসে লিঙ্ক করে নিন Aadhaar কার্ড এবং Pan কার্ড, জানুন সহজ উপায়

প্যানকার্ডের সঙ্গে আধারকার্ড সংযুক্তিকরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত ধার্য করেছে কেন্দ্র। এর পরে লিঙ্ক করাতে গেলে গুনতে হবে ১০০০ টাকা। তাছাড়া ১ জুলাইয়ের পর প্যানকার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলেও শোনা গিয়েছে। অনলাইনে আধার ও প্যানকার্ড লিঙ্ক করাতে www.incometaxindiaefiling.gov.in সাইটে যেতে হয়। তবে বর্তমানে বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে এই কাজ করতে গিয়ে। কিছু ত্রুটি দেখা গিয়েছে সরকারি এই পোর্টালে।  গত মঙ্গলবার আয়কর দফতরের নতুন পোর্টালের সমস্যা নিয়ে টুইট করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এমনিতে এর আগে Pan Card এবং Aadhaar card লিঙ্ক করতে হলে যেতে হত www.incometaxindiaefiling.gov.in পোর্টাল টিতে। টুইট  করে নতুন ই-ফাইলিং পোর্টাল নির্মাণকারী সংস্থা Infosys-কে প্রযুক্তিগত ত্রুটি দ্রুত শুধরে নেওয়ার কথা বলেন তিনি। ৭ জুনের পর আয়কর দফতরের নতুন E-Filing Portal লঞ্চ করার পর থেকে এ পর্যন্ত নানা সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন আয়করদাতারা।

তবে এখন এই সংযুক্ত করার পদ্ধতি হয়েছে আরও সহজ। আর থাকবেনা অনলাইনের সমস্যা। অনলাইনের সমস্ত সমস্যা পেরিয়ে অফলাইনে ও আধার-প্যান সংযুক্তিকরণ সম্ভব। কেবল একটি নম্বরে sms করেই করতে পারবেন এই আবেদন। ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে SMS করে আবেদন জানাতে পারবেন আপনি। এর পর SMS মারফৎ পাওয়া নির্দেশ অনুসরণ করলেই লিঙ্ক হয়ে যাবে PAN কার্ড আর Aadhaar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026