Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Card Biometric: আধার কার্ড জালিয়াতি থেকে রক্ষা পেতে চান? এই পদ্ধতিতে করুন বায়োমেট্রিক লক

Updated :  Tuesday, November 28, 2023 9:36 PM

যুগের অগ্রগতির পাশাপাশি নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে মানুষ। চিরাচরিতভাবে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে না থেকে ডিজিটাল প্রেমেন্ট পরিষেবা গ্রহণ করছে তারা। বিশেষ করে ভারতের প্রেক্ষাপটে UPI পেমেন্ট ব্যবস্থা ভারতীয়দের জীবন আরও সহজ করে দিয়েছে। আজ আর টাকা তোলার জন্য ব্যাংক কিংবা ATM-এর সামনে লাইন দিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই। কয়েক সেকেন্ডের মধ্যে Paytm, GooglePay কিংবা PhonePay-র মত এপ্লিকেশন থেকে সহজেই টাকা ট্রান্সফার কিংবা পেমেন্ট করা সম্ভব। আর অত্যাধুনিক সুবিধা গ্রহণ করতে গিয়ে বর্তমানে একাধিক জালিয়াতির সাথে জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ।

বর্তমানে ডিজিটাল পরিষেবা গ্রহণ করতে গিয়ে মানুষ হারিয়ে ফেলছে তার প্রাইভেসি। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, পিন নম্বার ছাড়াই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা। কিংবা UPI পেমেন্টে ঘটছে একাধিক জালিয়াতি। আসলে স্ক্যামাররা আপনার অনুমতি ছাড়াই আপনার ডিজিটাল পেমেন্ট ব্যাংক থেকে টাকা চুরি করছে প্রতিনিয়ত। এমনকি, OTP জালিয়াতি করেও প্রতিদিন হাজার হাজার মানুষকে বোকা বানাচ্ছে স্ক্যামাররা। আর তাদের এই কাজের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে আধার কার্ড। যদি নিজের আধার কার্ডের প্রাইভেসি রক্ষা করতে চান তবে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন-

কিভাবে বায়োমেট্রিক লক করবেন?

আধার কার্ডের বায়োমেট্রিক লক করার পদ্ধতি খুবই সহজ। বাড়িতে বসে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে পারবেন আপনিও। এই ধাপে ধাপে সহজ পদ্ধতি অনুসরণ করুন-
১. এর জন্য প্রথমে আপনাকে myaadhaar.com-এ প্রবেশ করে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট বেছে নিতে হবে।
২. দ্বিতীয় ধাপে Aadhaar Services অপশনটি বেছে নিয়ে Lock or Unlock Aadhaar অপশনে প্রবেশ করতে হবে।
৩. এরপর আপনাকে 12 সংখ্যার আধার নম্বর লিখে ওটিপির সাহায্যে আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে হবে। উল্লেখ্য, একই পদ্ধতি অনুসরণ করে আপনি চাইলে বায়োমেট্রিক আনলক করতে পারবেন।