এখন প্রায় বেশিরভাগ পরিষেবার ক্ষেত্রেই প্রয়োজন হয় Aadhaar Card এর। এমনকী বাংলার সরকার হোক কিংবা কেন্দ্র সরকার, বেশির ভাগ প্রকল্পের সুবিধা নিতে হলে প্রয়োজন হবে Aadhaar কার্ডের। তার সাথে আবার এখন টিকাকরণের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে Aadhaar নম্বর। এইবার প্রশ্ন চলেই আসে যে কী করে সুরক্ষিত রাখা যায় নিজের Aadhaar কার্ড। আপনার Aadhaar নম্বর সুরক্ষিত রাখার জন্য নতুন লক এবং আনলক ফিচার নিয়ে এসেছে UIDAI। তবে তার আগে জানা প্রয়োজন আপনার Aadhaar Card সুরক্ষিত কিনা। কীভাবে জানবেন?
প্রথমে যান UIDAI এর সাইটে। লিঙ্ক- https://resident.uidai.gov.in/notification-aadhar
নির্দিষ্ট স্থানে ১২ অঙ্কের Aadhaar নম্বর। ক্যাপচা লিখুন। এই বার OTP Generate এর বিকল্পে ক্লিক করুন।
এর পর ফোন দেখে OTP টা দিন।
সাথে সাথে খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে অথেন্টিকেশন টাইপ , নম্বার অফ রেকর্ড এবং OTP আরও একবার দিন।
ড্রপ ডাউন একটি মেনু খুলে যাবে। সেখান থেকে All বিকল্পে ক্লিক করুন। সাবমিট করুন। এর পরে পেয়ে যাবেন সমস্ত হিস্ট্রি।
অথেন্টিকেশানের জন্য আবারও OTP এর রিকুয়েস্ট।
আপনার আধার কার্ড করে, কোথায় ব্যবহৃত হয়েছে। পেয়ে যাবেন এই সব।
আপনার অজানা কোনও স্থানে আধার কার্ড ব্যবহারের হিস্ট্রি থাকলে অবশ্যই UIDAI এর সাইটে অভিযোগ দায়ের করুন।
UID লক করার জন্য প্রথমেই আপনার একটি ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি দরকার হবে। আপনার কাছে না থাকলে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে তা জেনারেট করতে পারবেন। তার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে GVID টাইপ করে UID র শেষের ৪ ডিজিট সহ sms করত হবে ১৯৪৭ নম্বরে। এইবার পোর্টলে গিয়ে লক আনলক বিকল্পটি সিলেক্ট করতে হবে। সেখানে গিয়ে একটি বিকল্প থাকবে UID lock। সেখানে ক্লিক করে নিজের সম্পর্কে সমস্ত তথ্য দিতে হবে এবং OTP আসবে আপনার নম্বরে। সেটি দিলেই লক হয়ে যাবে আপনার Aadhar -র তথ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…