টেক বার্তা

ফোন নম্বর ছাড়াই ওপেন করুন Whatsapp, জেনে নিন সহজ উপায়

আজকের যুগে মানুষের নিত্য দিনের সঙ্গী হচ্ছে Whatsapp । এই অ্যাপ ব্যবহারকারী ভারতে অনেক। চাকুরীজীবী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী প্রত্যেকেই এই অ্যাপের ব্যবহার করে থাকেন। বিশেষ করে এই করোনা আবহের মধ্যে সকলেই বাড়িতে বসে কাজ করছেন। তাই হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের ব্যবহার আরও বেড়ে গেছে এখন। তবে এই হোয়াটসঅ্যাপে নিজের নম্বর গোপন রাখার কোনো ফিচার এখনও পর্যন্ত আসেনি। কিন্তু আপনি চাইলেই সিম কার্ড ছাড়াও হোয়াটসঅ্যাপ-এ রেজিস্টার করতে পারেন। সে ক্ষেত্রে নিজের মোবাইল নম্বরও গোপন রাখতে পারবেন।

সেই নম্বর গোপন রাখতে গেলে কি করতে হবে জেনে নিন-

১) প্রথমে অ্যাপস্টোর থেকে TextNow নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর এই অ্যাপ আপনাকে একটি ইউনিক ফোন নম্বর দেবে, যা ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
২) এরপর অ্যাপস্টোর থেকে নিজের ফোনে ডাউনলোড করতে হবে হোয়াটসঅ্যাপ। কম্পিউটার থেকে ব্যবহার করলে আপনাকে একটি এমুলেটর ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে।
৩) TextNow অ্যাপ ইনস্টল করে সেট আপ শেষ করে ফেলুন। এখানে আপনি নিজের ফোন নম্বর দেখতে পাবেন। এই নম্বরটি নোট করে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর।
৪) এরপর ঐ নম্বরটি দিয়ে হোয়াটসঅ্যাপে লগ-ইন করতে হবে।
৫) TextNow নম্বর এন্টার করুন শর্তাবলী মেনে নিয়ে এখানে আপনার TextNow এর নম্বর এন্টার করুন।

৬) SMS ভেরিফিকেশন ফেল করার জন্য অপেক্ষা করুন
SMS ভেরিফিকেশন ফেল করার জন্য 5 মিনিট অপেক্ষা করুন। এবার আপনার ফোনে কলব্যাকের অপশন দেখতে পাবেন। সেখানে Call Me অপশন সিলেক্ট করুন। এবার আপনার TextNow নম্বরে কল করবে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ।
৭) ভেরিফিকেশন কোড জানুন এবার TextNow অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ কলের জন্য অপেক্ষা করুন। কল এলে তা রিসিভ করে, ফোনের মাধ্যমে জানানো ভেরিফিকেশন কোড লিখে রাখুন।
৮) ভেরিফিকেশন শেষ করুন এবার ভয়েস কলের মাধ্যমে জানানো কোড হোয়াটসঅ্যাপ-এ বসিয়ে ভেরিফিকেশন শেষ করুন।
৯) সেট আপ শেষ করুন ভেরিফিকেশন কোড বসানোর পরে ধাপে ধাপে ভেরিফিকেশন পদ্ধতি শেষ করুন। এবার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্যাউন্ট তৈরি হয়ে গেছে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026