Whatsapp কলের সময় কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন সাইবার জালিয়াতদের হাত থেকে? জানুন বিস্তারিত ভাবে

যখন আপনি ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনার আইপি অ্যাড্রেস আপনার সবথেকে বড় পরিচয় হিসেবে কাজ করে। এর মাধ্যমে আপনার ডিভাইস থেকে লোকেশন পর্যন্ত সবকিছুই খুব সহজে সংগ্রহ করা যায়। হোয়াটসঅ্যাপের সাহায্যে অনেকেই আইপি অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করতে পারেন। এই ধরনের ট্রাকিং এর কারনে অনেকেই কিন্তু সাইবার জালিয়াতির সম্মুখীন হয়ে থাকেন। whatsapp এর সাহায্যে যাতে এটি না ঘটে তার জন্য সম্প্রতি এই মেসেজিং অ্যাপ একটি আইপি প্রটেক্ট ফিচার যুক্ত করেছে তাদের সেটিংস এর মধ্যে। whatsapp কল করার সময় আইপি এড্রেস হাইড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ফিচারটি। ফলে আপনি আরো ভালোভাবে এবং আরো গোপনীয়তার সাথে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি whatsapp মূলত VOIP ফিচার অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে ভিডিও কল এবং ভয়েস কল সার্ভিস প্রদান করে থাকে। তবে এই কল করার সময় ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস অনেক সময় ফাঁস হয়ে যেতে পারে। আর এই আইপি অ্যাড্রেস ফাঁস হয়ে গেলে সাইবার জালিয়াতরা সেটার দুর্ব্যবহার করতে পারেন। এই সমস্যার কারণেই মেটা মালিকানাধীন whatsapp একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে তাদের অ্যাপের মধ্যে। এর মাধ্যমে আপনি নিজের আইপি এড্রেস প্রটেক্ট করতে পারবেন। এর ফলে আপনি থাকবেন একেবারে নিরাপদ এবং সুরক্ষিত। তার পাশাপাশি আপনি গোপনীয়তার সাথেই নিজের ভয়েস কল এবং ভিডিও কল করতে পারবেন।

whatsapp একটি ব্লগ পোস্টের মাধ্যমে সকলকে তাদের এই নতুন ফিচার এর ব্যাপারে জানিয়েছে। এই ফিচার চালু করতে হলে আপনাকে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। এরপর whatsapp এর Settings মেনু খুলতে হবে। সেখান থেকে আপনাকে Privacy অপশনে যেতে হবে। এরপর আপনাকে Advanced বাটনে ট্যাপ করতে হবে। এরপর আপনি একটি টগল বটন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে, Protect IP address in calls। এই বাটনটিকে আপনাকে চালু করতে হবে। তাহলেই আপনার আইপি অ্যাড্রেস সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়ে যাবে। এরপর থেকে আর কেউ whatsapp কল করার সময় আপনার আইপি অ্যাড্রেস দেখতে পাবেনা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026