নিউজ

Torn Note: ATM থেকে বেরোনো ছেঁড়া ফাটা নোট নিয়ে বিপাকে! জেনে নিন বদলানোর সহজ উপায়

আর্থিক লেনদেন ব্যবস্থা ডিজিটাল হয়ে গেলেও সর্বত্র এখনো ক্যাশলেস পদ্ধতি চালু হয়নি। আবার অনেক প্রবীণ নাগরিকও এখনো অনলাইন আর্থিক লেনদেনে স্বচ্ছন্দ হয়ে উঠতে পারেননি। তারা এখনো নগদেই লেনদেন করে থাকেন। তবে নগদ টাকা তোলার জন্য ব্যাঙ্কের বদলে এখন এটিএমই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এটিএম থেকে যদি ছেঁড়া ফাটা নোট (Torn Note) বের হয় তাহলে কী উপায়?

অনেক সময়ই এটিএম থেকে নগদ টাকা তোলার সময় ছেঁড়া বা ফাটা নোট বের হয়। তখন সেই নোট নিয়ে কী হবে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়ে কপালে। তবে জানিয়ে রাখি, এটিএম থেকে ছেঁড়া নোট বেরোলেও আর চিন্তার কোনো কারণ নেই। কারণ এই নোট বদলে নেওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এটিএম থেকে ছেঁড়া নোট পাওয়া গেলে তা ব্যাঙ্কে গিয়ে পরিবর্তন করা যাবে। একেবারে ২০টি নোট পরিবর্তন করা সম্ভব। তবে নোটের মূল্য ৫ হাজার টাকার বেশি হলে হবে না।

এটিএম থেকে যদি ছেঁড়া ফাটা নোট বের হয় তাহলে তা কয়েক মিনিটেই পরিবর্তন করা সম্ভব। যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা হয়েছে সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে পরিবর্তন করতে হবে নোট। সেখানে গিয়ে একটি আবেদন পত্রে টাকা তোলার তারিখ, সময় এবং যে এটিএম থেকে টাকা তোলা হয়েছে তা উল্লেখ করতে হবে। এই আবেদনপত্রের সঙ্গে এটিএম থেকে টাকা তোলার স্লিপও জুড়ে দিতে হবে। এই স্লিপ যদি না থাকে তাহলে ট্রানজাকশনের মেসেজের প্রিন্ট কপি দিতে হবে।

আরবিআই এর ইস্যু অফিস এবং যেকোনো সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখাগুলিতে পরবর্তন করা যাবে এই ছেঁড়া ফাটা নোট। তবে কোনো নোট যদি সম্পূর্ণ পোড়া বা সম্পূর্ণ ছেঁড়া অবস্থায় এটিএম থেকে বেরোয় তাহলে সেই নোট পরিবর্তন করা যাবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026