Aadhaar Card Update: ২০২৪ সালে কিভাবে আধার কার্ড আপডেট করবেন? জেনে নিন সমস্ত ধাপ

ভারতের প্রতিটি মানুষের জন্য এখন আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। তাই আধার কার্ডকে সাধারণ মানুষের জন্য আরো সহজ করে তোলার জন্য ভারতের সরকার নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে। আপনি যদি আপনার ঠিকানা এই আধার কার্ডে আপডেট করার পরিকল্পনা করে থাকেন তাহলে এটা এখন খুবই সহজ। আপনার বাড়িতে ভালো ইন্টারনেট সংযোগ থাকলে আপনি খুব সহজে বাড়িতে বসেই এই কাজটা করে ফেলতে পারেন। পাশাপাশি আপনার কিছু গুরুত্বপূর্ণ নথি দরকার। যদি সবকিছু থাকে তাহলে আপনি সহজেই অনলাইনে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। তাহলে চলুন পুরো পদ্ধতিটা জেনে নেওয়া যাক।

১. আপনি যদি আপনার আধার কার্ড আপডেট করতে চান তাহলে আপনাকে প্রথমে মাই আধার অনলাইন পোর্টালে যেতে হবে। এখানে গিয়ে নিজের নিজের একাউন্টে লগইন করতে হবে ব্যবহারকারীদের। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে আগে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

২. এরপর আপনাকে ঠিকানা আপডেট বিকল্পটি নির্বাচন করতে হবে।

৩. এরপরে আপনাকে আপডেট আধার অনলাইন অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার সামনে একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে নিজের সমস্ত বিবরণ পূরণ করতে হবে।

৪. এরপরে ব্যবহারকারীদের তাদের নতুন ঠিকানার বিবরণ লিখতে হবে এবং সমস্ত জরুরি ডকুমেন্ট এর সাথে যুক্ত করতে হবে এবং আপলোড করতে হবে।

৫. ব্যবহারকারীদের এরপর একটি নির্দিষ্ট ফি দিতে হবে। মোটামুটি ৫০ টাকার মতো ফি দিতে হয় এই কাজের জন্য।

৬. ফি প্রদান করার পরে একটি পরিষেবা অনুরোধ নম্বর উপস্থিত হবে এবং সেটাকে আপনাকে নোট ডাউন করে রাখতে হবে।

৭. এরপরে সমস্ত পদক্ষেপ সম্পন্ন হলে ব্যবহারকারীরা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস পেয়ে যাবেন।

৮. পরবর্তীতে, আধার এড্রেস আপডেট স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের নম্বর লিখে লগইন করলে আপনি আপনার আধার কার্ডের আপডেটের স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026