ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভোটার আইডি কার্ড ছাড়াও আপনি ভোট দিতে পারবেন এই নথি ব্যবহার করে, জেনে নিন বিস্তারিত

২০২৪ সালের লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৯ এপ্রিল অর্থাৎ আজকে থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ভারতে । উত্তরবঙ্গে আজ নির্বাচন হওয়ার কথা। দেশের প্রতি নাগরিকের উচিত তার সাংবিধানিক অধিকার অনুযায়ী ভোট প্রদান করা। আপনি যদি ১৮ বছর বা তার বেশি বয়সী হন তাহলে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। ভোট দেওয়ার জন্য ভোটারদের অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে। ভোটকেন্দ্রে গিয়ে আগে ভোটার আইডি কার্ড দেখিয়ে তারপরেই কিন্তু ভোট দেওয়া যায়। নিজের পরিবর্তে অন্য কেউ ভোট দিতে পারেন না।

এমন পরিস্থিতিতে আপনি যদি একটি নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করে থাকেন কিন্তু আপনার ভোটার কার্ড আইডি কার্ড এখনো না এসে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে একটা বিশেষ উপায়। এর মাধ্যমে আপনি ভোটার কার্ড হারিয়ে গেলেও অথবা ভোটার কার্ড আপনার কাছে না থাকলেও ভোট দিতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি ভোটার আইডি কার্ড ছাড়া আপনার ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের মতে, ভোটার আইডি কার্ড ছাড়াও এমন অনেক নথি রয়েছে যা দেখিয়ে আপনারা ভোট দিতে পারেন। এই তালিকায় রয়েছে বারটি এমন নথি যার মাধ্যমে আপনি ভোট দিতে পারেন যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড না থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন নথি ব্যবহার করে আপনি ভোট দিতে পারবেন এবং কিভাবে আপনি ভোট দিতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি এই নথিগুলো হলো আধার কার্ড, প্যান কার্ড, অন্যান্য অক্ষমতা আইডি অর্থাৎ UDID, পরিষেবা আইডি কার্ড, পোস্ট অফিস এবং ব্যাংক দ্বারা জারি করা পাসবুক, শ্রম মন্ত্রক কর্তৃক জারি করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এর অধীনে RGI এর দ্বারা জারি করা স্মার্ট কার্ড, পেনশন কার্ড, এমপি এমএলএ এবং MLC এর জন্য জারি করা অফিশিয়াল আইডি কার্ড, MNREGA জব কার্ড। তবে এখানে যদি আপনাকে এইভাবে ভোট দিতে হয় তাহলে অবশ্যই ভোটার তালিকায় কিন্তু আপনার নাম থাকতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026