ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

EPFO 3.0: ATM কার্ডের মতই হবে এবারে আপনার EPFO Withdrawl Card, জানুন এই কার্ডের সমস্ত বিশেষত্ব

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) বড় পরিবর্তন হতে চলেছে। নতুন বছরে EPFO ৩.০-এর প্রস্তুতি চলছে জোরকদমে। সূত্রের খবর, EPFO 3.0-এ কর্মীরা এটিএম থেকে পিএফ তোলার সুবিধা পেতে পারেন। এর জন্য, EPFO তার আইটি সিস্টেমকে শক্তিশালী করছে। আশা করা হচ্ছে যে, সবকিছু ঠিকঠাক থাকলে, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারীরা আগামী বছরের জুন ২০২৫ এর মধ্যে এই কার্ডটি পেয়ে যাবেন। এই কার্ড থেকে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারী ব্যক্তিরা সরাসরি এটিএম থেকে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই কার্ডের ব্যাপারে সবকিছু।

আপনাদের জানিয়ে রাখি, যেহেতু আপনারা এটিএম থেকে এই কার্ড এর ব্যবহার করে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন, তাই এই কার্ড দেখতে একেবারে এটিএম কার্ড এর মতই হবে। EPFO এই কার্ডের নাম দিতে চলেছে EPFO Withdrawl Card। একেবারে ডেবিট কার্ডের মত আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন এবং এটিএম থেকে সরাসরি আপনি টাকা তুলতে পারবেন। এখনো পর্যন্ত কত টাকা পর্যন্ত তোলা যাবে সেটা না জানা গেলেও, শোনা যাচ্ছে এখানে নাকি আপনারা আপনার PF এর টাকার সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। তবে অবশ্যই একটা টাকা তোলার লিমিট থাকবে যেরকম এটিএম কার্ডের ক্ষেত্রে থাকে।

যেকোনো কর্মচারী কোন বিপদজনক অবস্থায় এই টাকা ব্যবহার করতে পারবেন। আগামী বছর জুন ২০২৫ এর মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে বলে খবর। কেন্দ্র সরকার এই PF এর প্রক্রিয়া আরো সহজ করার লক্ষ্যেই এইসব পদক্ষেপ গ্রহণ করেছে। কর্মচারী জরুরি প্রয়োজনে এই টাকা তুলতে পারবেন এবং পাশাপাশি, রিটায়ারমেন্ট হওয়ার সময় এই টাকা ব্যবহার করতে পারবেন। ফলে বলতে গেলে EPFO 3.0 ভারতের প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য একটা দারুন আপডেট হিসেবে গণ্য হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026