বিনোদন

ফুলশয্যার রাতে জুটেছিল মশার কামড়, কেমন ছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত?

তখনও ‘কিং খান’ হয়ে উঠতে পারেননি শাহরুখ। সকলের কাছে ছিলেন শুধুই শাহরুখ। বলিউডে সবে মাত্র পা তারপরেই প্রেম গৌরীর সঙ্গে। সেই প্রেমের পথও সহজ ছিল না। গৌরীর পরিবার শাহরুখকে জামাই হিসেবে কখনোই পছন্দ করতেন না। তাই তাঁদের বিয়ের আগে এক বড় রঙ্গমঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। পরিবারের বিরুদ্ধে গিয়ে শাহরুখের সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন গৌরী।

বলিউডের সাইড রোল করতেন তখন শাহরুখ, ঠিক সেই সময় ঘরে লক্ষ্মী আনেন কিং খান। ভরে ওঠে ঘর। কেরিয়ার গিয়ে পৌঁছায় উচ্চ শিখরে। ধীরে ধীরে শাহরুখ থেকে হয়ে ওঠেন ‘বাদশা’, ‘কিং খান’। বর্তমানে তিন সন্তানের বাবা-মা এই দুই সেলেব জুটি। কিন্তু এঁদের বিয়ের প্রথম রাতের গল্প জানেন?

কেরিয়ারের শুরুর দিকেই বিয়ে তাই যখনই কল টাইম থাকত তখনই শাহরুখকে সেটে উপস্থিত হতে হত। রাত হোক বা দিন যেকোনো সময় কল আসতে পারে। ব্যস, সেদিন ছিল বিয়ের প্রথম রাত। ফুলশয্যার রাত। এইদিনেও সেই ‘কল’ শাহরুখ কে বাড়ি ছাড়া করে। হেমা মালিনির সঙ্গে সেদিন একটা সিনেমার শ্যুটিং ছিল শাহরুখের, তাও আবার রাতে। ব্যাস নতুন বউ কে নিয়েই সেটে হাজির হন তিনি। ছোট্ট একটা পার্ট ছিল এদিন কিং খানের। কথা ছিল ওই পার্ট টুকু করেই বেড়িয়ে আসবে।

হ্যাঁ বেড়িয়ে আসেন ঠিকই সেদিনের শ্যুটিং শেষ করে, কিন্তু এসে দেখেন সদ্য বিয়ে হওয়া বউ তখন ঘুমে ঢলছে আর মশার কামড় খাচ্ছে। মশার কামড়ে নাজেহাল গৌরী সেদিন শাহরুখকে দেখেই একগাল হাসে। কোন অভিযোগই ছিল না তাঁর মুখে। স্বামীর পাশে কিভাবে দাঁড়াতে হয় তা গৌরী আগেও বুঝিয়েছেন এখনও শক্ত প্রহরীর মত কিং খানকে ভালবাসায় আগলে রেখেছেন। অবশ্য শাহরুখও গৌরীর অবদান কখনো ভোলেননি। আজও এই জুটির প্রেম অটুট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026