রাজ্য

ভাইফোঁটার দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া, জানিয়ে দিল হাওয়া দপ্তর

শেষ কয়েকদিনে পশ্চিমবঙ্গে শীতের আমেজ তেমন একটা বাড়েনি। যদিও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কিছু কিছু জায়গাতে কুয়াশা দেখা যাচ্ছে সকালের দিকে। কিন্তু বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহার ও উত্তরপ্রদেশের তৈরি ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গে এখনো শীত জাঁকিয়ে পড়ছে না। কিন্তু একবার ঘূর্ণাবর্ত কেটে গেলে পশ্চিমী ঝঞ্জা ঢুকে পড়বে। আর তখনই হবে আবহাওয়ার পরিবর্তন।

ওড়িশা ও আন্দামান-নিকোবর বাদে কোথাও বৃষ্টি হয়নি। ওই দুই জায়গাতে হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছে। এছাড়া বাকি জায়গায় আবহাওয়া মোটামুটি শুকনো রয়েছে। বরঞ্চ পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি আছে। বিহারের উপরে দুর্বল ঘূর্ণাবর্তের কারণেই বঙ্গে শীত আসতে পারছে না বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর।

আজ পশ্চিমবঙ্গে কালীপুজো ও দুই দিন বাদে ভাইফোঁটা। আবহাওয়া দপ্তর জানিয়ে দিল ভাইফোঁটার দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আবহাওয়া থাকবে শুকনো। হালকা বা ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। সেই সাথে জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই থাকবে। বর্তমানে শিলিগুড়ি জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিং ও কুচবিহারের তাপমাত্রা যথাক্রমে ৯.৬ ডিগ্রী সেলসিয়াস এবং ১৩.৪ ডিগ্রী সেলসিয়াস।

একইভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী ৪৮ ঘন্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই জেলাগুলিতে। বরং আবহাওয়া তে থাকবে অতিরিক্ত শুষ্কতা। রাতের তাপমাত্রা একটুখানি কম হলেও দিনে বেশ গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে কলকাতা শহরের তাপমাত্রা ১৯.৯ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে দীঘা ও ক্যানিং এর তাপমাত্রা যথাক্রমে ১৯.১ ডিগ্রী সেলসিয়াস এবং ২০.৪ ডিগ্রী সেলসিয়াস।

 

Anirban Kundu

Recent Posts

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026

৫% DA বৃদ্ধি, মিলবে ৮ মাসের বকেয়া! বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…

April 17, 2026

হিরো থেকে জিরো বুমরাহ! IPL-এ উইকেট শূন্যতায় চাপে মুম্বই তারকা

একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…

April 17, 2026

T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! তদন্তে নেমেছে ICC, চাঞ্চল্য ক্রিকেট মহলে

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…

April 17, 2026

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026