রাজ্য

এখনো জলের তলায় একাধিক স্টেশন, বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে

বাংলায় এবারে বৃষ্টির পরিমাণ কার্যত মাত্রাতিরিক্ত। এরকম অবস্থায় যখন সারা জায়গায় জল জমে আছে সেজন্যেই এবারে শুরু হলো রেলের সমস্যা। আজকেই সকালে দেখা যায় এখনো পর্যন্ত হাওড়া রেল ইয়ার্ড এ প্রায় হাঁটু সমান জল জমে আছে। তাই কার্যত এই স্টেশন থেকে বেশ কিছু ট্রেনের চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। একই অবস্থা কলকাতা এবং শিয়ালদহ স্টেশনেও।

গত সপ্তাহ থেকেই একই অবস্থায় ভুগছে কলকাতা এবং হাওড়া স্টেশন। বারবার বৃষ্টি হওয়ার কারণে কার্যত পরিষেবা ব্যাহত হয় হাওড়া রেল স্টেশনে। সেখানে রেল ইয়ার্ড এর বেশ কিছু এলাকা জলের তলায় চলে যায়। কিন্তু তারপর আবারো বুধবার বৃষ্টির কারণে জলের নিচে এখনো আছে হাওড়া স্টেশনের একাংশ। এর ফলে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা সকলের সামনে। কিন্তু, এই বিষয়টি নিয়ে বর্তমানে দায় ঠেলাঠেলি শুরু করেছে পূর্ব রেলওয়ে এবং হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ।

রেল দাবি করছে রেলের নিজস্ব নিকাশি ব্যবস্থা রয়েছে, এবং তাদের নিজস্ব মালিকানার মধ্যে পড়ে সেই ব্যবস্থা। তবে রেলের নর্দমা থেকে জল বেরিয়ে গিয়ে যেখানে পড়ে সেই জায়গা গুলি পরিষ্কার করা হয় না। এই কারনে জল বের হতে পারছে না। সেই নর্দমা নিয়মিত পরিষ্কার হয়ে গেলে জল বেরিয়ে যেতে বলেও দাবি করেছে রেল কর্তৃপক্ষ। পুরনিগম দাবি করছে, সমস্ত নর্দমা ভালোভাবে প্রত্যেকদিন পরিষ্কার করা হয়, রেলের গাফিলতিতে এই সমস্যা হয়েছে আর কিছু না। তবে যাই হোক না কেন, রেল এবং হাওড়ার পুরনিগমের এই টানাটানির মধ্যে বর্তমানে হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কলকাতা স্টেশনের বেশকিছু ট্রেন আবার শিয়ালদা থেকে ছাড়ছে।

চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কোন ট্রেনের টাইমিং পরিবর্তন হলো এবং কোন ট্রেন বাতিল হল।

বাতিল হওয়ার ট্রেন –

১) ০৩১১৩ কলকাতা-লালগোলা স্পেশাল।

২) ০৩১১৩ লালগোলা-কলকাতা স্পেশাল।

৩) ০৩০১৫ হাওড়া-ভাগলপুর স্পেশাল।

৪) ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশাল।

৫) ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশাল (এই ট্রেনটি শুক্রবারও বাতিল হয়েছে)

পাশাপাশি, আজকে তিনটি এমন ট্রেন রয়েছে যেগুলো কলকাতা স্টেশন এর পরিবর্তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়া হবে। এই ট্রেনের তালিকা, ০৩১৫১ আপ কলকাতা-তাওয়াই স্পেশাল, ০৯৬০৭ আপ কলকাতা-মাদার জংশন স্পেশাল এবং ০২২৬১ আপ কলকাতা-হলদিবাড়ি স্পেশাল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026