কলকাতা

কলকাতার লেডিস স্পেশ্যাল বাস পরিষেবা চালু, কোথা থেকে এবং কখন ছাড়বে জেনে নিন

লেডিজ স্পেশাল ট্রেনে কথা তো সবাই নিশ্চিয় শুনেছেন, কিন্তু লেডিজ স্পেশাল বাসের কথা কি শুনেছেন? এবার বিশেষ লেডিজ স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতায়। মূলত মহিলা অফিস যাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। হাওড়া থেকে বিশেষ এই বাস ছাড়া হবে বলে জানা গিয়েছে।

বাদুড় ঝোলা থাকে বেসরকারি-সরকারি বাস

কলকাতা রাজ্যের বহু মানুষের কর্মক্ষেত্র। শহরতলি সহ কলকাতার আশেপাশে থাকা একাধিক জেলা থেকে অফিস যাত্রীরা আসেন এই শহরে। সরকারি, বেসরকারি বহু গণ পরিবহন মাধ্যম থাকলেও ভিড় হয় অতিরিক্ত। ফলত অফিস যাওয়া ও অফিস থেকে ফেরার সময় বাদুড় ঝোলা থাকে বেসরকারি, সরকারি বাস।

ভিড় ঠেলেই রোজ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস

এমনকি অফিস টাইমে এসি বাসেও থাকে প্রচুর ভিড়। নন এসি বাসের তুলনায় এসি বসে ভিড় কিছুটা কম থাকে। কিন্তু সবার পক্ষে রোজরোজ বাতানুকূল বসে যাতায়াত করা সম্ভব হয় না। অগত্যা ভিড় ঠেলেই রোজ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও এভাবে নিত্য যাতায়াত করতে হয়। ভিড় বসে যাত্রা করার সময় মহিলাদের বিভিন্নরকমের অপ্রীতিকর বা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়।

ছুটবে লেডিজ স্পেশাল বাস

এই কথা মাথায় রেখেই এসেছিল লেডিজ স্পেশাল ট্রেনের ভাবনা। মহিলাদের জন্য যেমন আলাদা বগি রয়েছে, তেমনই রয়েছে আলাদা ট্রেন। বহু বাসে মহিলাদের বসার আসন আলাদা রাখা হয়, কিন্তু তার সংখ্যা সামান্য। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য এবার কলকাতার রাস্তায় ছুটবে লেডিজ স্পেশাল বাস। হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে এই বিশেষ বাস।

সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে সকাল সাড়ে ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে মহিলাদের জন্য বিশেষ এই সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। বাসটি বালিগঞ্জ থেকে হাওড়া ফিরবে বিকেল সাড়ে ৪টের সময়। হাওড়া থেকে বালিগঞ্জ যাওয়ার সময় বাসটি ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাজরা, রাসবিহারী হয়ে যাবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026