Cancel Local Train: হাওড়া-বর্ধমান শাখায় ১১ দিন বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

আজ থেকে ১১ দিন হাওড়া থেকে বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। কর্ড এবং মেইন লাইনে ট্রেন বাতিল করতে চলেছে পূর্ব রেলওয়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ট্রেন বাতিল থাকবে এবং ঠিক কি কারনে। এই মুহূর্তে বর্ধমানের শক্তিগড়ে লাইনের কাজ চলছে এবং সেই কারণে আগামী ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া থেকে বর্ধমান শাখায় কর্ড এবং মেন লাইনে দৈনিক তিন জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের মধ্যে দুই জোড়া রয়েছে কর্ড লাইনের ট্রেন। এক জোড়া লোকাল ট্রেন মেইন লাইনের। তবে কোন দূরপাল্লার ট্রেন বাতিল হয়নি বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে নন ইন্টারলকিং সংক্রান্ত কাজের পর আরো কিছু কাজ থেকে যায় এবং সেই কাজের জন্য আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া থেকে বর্ধমান শাখায় শক্তিগড়ে ৪ ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই ব্লক চলবে। সেজন্য এর মাঝখানে কয়টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলওয়ে তরফ থেকে। হাওড়া থেকে যে তিন জোড়া লোকাল ট্রেন বাতিল হবে তার ব্যাপারে জেনে নেওয়া যাক।

৩৬৮২৩ কর্ড লাইন, ৩৭৮২৫ মেইন লাইন এবং ৩৬৮২৫ কর্ড লাইন বর্ধমান লোকাল বাতিল থাকবে। আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই তিনটি ট্রেন বাতিল থাকবে বলে পূর্বরেল জানিয়ে দিয়েছে। আপাতত যা ঠিক রয়েছে তাতে শনিবারের পর থেকে পরিষেবা আবারও স্বাভাবিক হয়ে যাবে। এমনিতে হাওড়া ডিভিশনের রসুলপুর থেকে শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজের জন্য গত ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর লোকাল ট্রেন বাতিল করা ছিল। পরবর্তীতে একাধিক কাজের জন্য কয়েকদিনের জন্য হাওড়া থেকে বর্ধমান শাখায় ট্রেন বাতিল করা হয়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026