বিনোদন

JEET: জিতের সঙ্গে জমজমাট অ্যাকশনে হাওড়ার ডিসিপি, রবিবার থেকে দ্বিতীয় হুগলি সেতুতে চললো শ্যুটিং

রবিবার সকাল থেকেই হাওড়া ব্রিজে বেশ ব্যস্ততার চিত্র ধরা পড়েছে। হাতে বন্দুক নিয়ে দ্বিতীয় হুগলি সেতুর উপরে সিনেমার শুটিং করতে বেশ ব্যস্ত পুলিশ। এদিন একদম অন্য মেজাজে দেখা গেল হাওড়া সিটি পুলিশকে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। শুধু রবিবার নয় সোমবার ও এমনই ছবি দেখা গেল দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। দুদিন দেখা গেল হাওড়া সিটি পুলিশের ডিসি হেডকোয়ার্টারকে, চোখে চশমা হাতে পিস্তল পুলিশ ড্রেসে কার্যত অভিনয় করতে। 

এদিন ক্যামেরায় ধরা পড়লেন হাওড়া সিটি পুলিশের ডিসি হেডকোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্যের অন্য মেজাজ। তাঁকে হুগলি সেতুর উপর অভিনয় করতে দেখা গেল। হাতে বন্দুক নিয়ে রীতিমত পোজ দিলেন হাওড়া ডিসি হেডকোয়ার্টার। তবে এটা তাঁর আসল জীবনের অ্যাকশন নয়। গোটাটাই সিনেমা৷ তবে দ্যুতিমান অভিনয় করলেন টলিউডের সুপারস্টার জিৎের সাথে। এই নতুন সিনেমার নাম রাবণ। এই ছবিতে সম্পূর্ণ অন্য লুকে ছবিতে ধরা দিচ্ছেন জিৎ। আর এই ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে হাওড়া সিটি পুলিশের ডিসি হেডকোয়ার্টারকে।

৩১শে অক্টোবর অর্থাৎ রবিবার বিদ্যাসাগর সেতুর উপরে টলিউডের এই সিনেমার শ্যুটিং হয়েছে। আর এই শুটিংয়ে ছিলেন ডিসি নিজে । পরেই তার পাশে দেখা যাবে ছবির দুই কলাকুশলী বিশ্বনাথ ও তনুশ্রীকে। লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার সাথে সাথে পিস্তল উচিয়ে পোজ দেন এই পুলিশ কর্তা। ক্যামেরার সামনে অভিনয় করতে দেখা যায় তাঁকে। নিজের ফেসবুক প্রোফাইলে এই ছবি পোস্ট করেছেন তিনি। আর ক্যপশানে লিখলেন, ‘বড় ছবি। ছোটো রোল।’

হাওড়া সিটি পুলিশের ডিসি হেডকোয়ার্টার এক সংবাদমাধ্যমে জানান, তিনি কলেজের পড়াকালীন নিয়মিত অভিনয় করতেন । কিন্তু পরবর্তী সময়ে কাজের চাপে তার করা সম্ভব হয়নি। তবে অভিনয় করতে তার ভালোই লাগে। এর আগেও দুটি সিনেমায় তিনি অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। আগামী দিনে সুযোগ পেলে আবারও অভিনয় করবেন। শুধু অভিনয় নয় পাশাপাশি তিনি জড়িয়ে রয়েছেন লেখালেখির সঙ্গে। বহু সংবাদমাধ্যমেও নিয়মিত নানা বিষয় নিয়ে লেখালেখি করেন তিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026