রাজ্য

করোনা কাঁটায় বাতিল বেশকিছু লোকাল ট্রেন, বিপাকে যাত্রীরা

বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ আবারো হু হু করে বাড়তে শুরু করেছে ভারতে। একই অবস্থা পশ্চিমবঙ্গের। প্রতিদিন বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছেন। আর এবারে সেই ভাইরাসের আঁচ এসে পড়ল পশ্চিমবঙ্গের রেল পরিষেবায়। এইবারে রেল কর্মীদের মধ্যে ও একাধিক সংক্রমনের ঘটনা ঘটতে শুরু হয়েছে। তার ফলে রেল প্রশাসন বাধ্য হয়েছে বেশকিছু লোকাল ট্রেন বাতিল করার জন্য। ৩০ চালক এবং ১০ জন গার্ড আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এস পি সিং বলেছেন, বুধবার ছুটির দিন ছিল তাই ট্রেন কম চলেছে। কিন্তু আগামী বেশ কয়েকদিনের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে হয়েছে।

অন্যদিকে হাওড়ার ডিআরএম সুমিত নারুলা বলছেন, হাওড়া ডিভিশন এর ২৫০ জন গার্ড রয়েছেন এবং তাদের মধ্যে ৩১ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। তার ফলে যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। ১৬ জোড়া বাতিল ট্রেন রয়েছে হাওড়া ডিভিশনে। এদের মধ্যে তিন জোড়া মেমারি লোকাল, একজোড়া করে বেলুড় মঠ, বারুইপাড়া, শ্রীরামপুর, পান্ডুয়া লোকাল, দুই জোড়া করে ব্যান্ডেল এবং তারকেশ্বর লোকাল বাতিল হয়েছে এবং পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল বাতিল হয়েছে। এর ফলে যাত্রীদের সমস্যা কিছুটা হলেও পুনরায় শুরু হয়েছে। ট্রেন পরিষেবা কমছে, ফলে ভিড় বেড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে।

ট্রেন বাতিল এর পাশাপাশি এবারে সতর্কতাবাণী জারি করতে শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে আধিকারিকদের সামনাসামনি বসে বৈঠক বন্ধ হবে এবার থেকে। ট্রেন এবং প্লাটফর্মে সুরক্ষা সচেতনতা মেনে চলতে হবে। যারা মাস্ক পরে আসছেন না তাদের বিরুদ্ধে হয়তো এবারে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই মুহূর্তে বহু ট্রেন চালকের এবং গার্ডের করোনা আক্রান্ত হবার কারণে তারা সঠিকভাবে ট্রেন পরিষেবা দিতে পারছেন না। তাই, ট্রেন সচল রাখার জন্য বেশ কিছুটা হিমশিম খেতে হচ্ছে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন এর উচ্চপদস্থ কর্তাদের।

John Fabian

Recent Posts

১১ বলেই ম্যাচ শেষ! ৩৫০+ স্ট্রাইক রেটে ঝড়—যুবরাজের রেকর্ড ভাঙতে নামলেন এই তারকা?

আইপিএল ২০২৬-এ প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একের পর এক রেকর্ড ভাঙা ও গড়ার লড়াই। চেন্নাই…

April 4, 2026

৮৩৮ টাকায় ৫৬ দিন ফুল এন্টারটেনমেন্ট! প্রতিদিন 3GB ডেটা + Amazon Prime ফ্রি Airtel প্ল্যানে

Airtel তার গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডেটা এবং এন্টারটেনমেন্ট—দুটো সুবিধাই…

April 4, 2026

সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ল রুপোর দাম! আজ কলকাতায় কত রেট জানলে অবাক হবেন

সোনা ও রুপোর দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। গতকাল সামান্য পতনের পর আজ ফের…

April 4, 2026

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026