Indian Railway: ব্যান্ডেল-কাটোয়া শাখায় চলবে মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

আরও একবার ভোগান্তির মুখে পড়তে পারেন রেল যাত্রীরা। এবার হাওড়া ডিভিশনে শুরু হতে চলেছে কাজ। যে কারণে ব্যান্ডেল কাটোয়া শাখায় রেল পরিষেবা সাময়িক ব্যহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১৫ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানা গিয়েছে।

১৫ জুলাই থেকে ৭ অগস্ট

কিছু দিন আগে শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা ব্যহত হয়েছিল। কয়েক দিন ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনের টাইমেও প্রভাব পড়েছিল। ১৫ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ হবে হাওড়া শাখার ব্যান্ডেল কাটোয়া লাইনে। তবে টানা এই কাজ চলবে না বলেও জানা গিয়েছে। কয়েকটি দিনেই পরিষেবা বিঘ্নিত হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কাজ

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কাজ করা হবে। রেলওয়ে সিস্টেমের সুরক্ষার জন্য রেললাইন পরীক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এই সময়কাল নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ, সাময়িকভাবে যাত্রীদের অসুবিধা হলেও আগামী দিনে যাতে নিরাপত্তাজনিত কোনও সমস্যা না হয় সে জন্য রেল কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করছে।

কোন কোন দিন ব্যহত হতে পারে ট্রেন পরিষেবা?

  • পাটুলি-নবদ্বীপ ধাম ডাউন লাইন: ১৫, ১৭, ২০, ২২, ২৪ জুলাই, সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ৩টে ২০ মিনিট পর্যন্ত প্রভাবিত হবে রেল পরিষেবা।
  • পাটুলি-নবদ্বীপ ধাম আপ লাইন: ১৫, ১৭, ২০ জুলাই, দুপুর সাড়ে ১২টা থেকে ২.৩ মিনিট পর্যন্ত প্রভাবিত হবে রেল পরিষেবা।
  • দাঁইহাট-পূর্বস্থলীর মধ্যে ডাউন লাইন: ২৭, ২৯, ৩১ জুলাই এবং ৩, ৫ এবং ৭ অগস্ট, দুপুরের দিকে চার ঘণ্টা প্রভাবিত হবে রেল পরিষেবা।
  • দাঁইহাট-পূর্বস্থলীর মধ্যে আপ লাইন: ৩১ জুলাই, ৩ অগস্ট, দুপুরের দিকে চার ঘণ্টা প্রভাবিত হবে রেল পরিষেবা।
  • জোড়া ব্যান্ডেল-কাটোয়া লোকাল: ১৫, ১৭, ২০, ২২, ২৪, ২৭, ২৯, ৩১ জুলাই, ৩, ৫ এবং ৭ অগস্ট প্রভাবিত হবে রেল পরিষেবা।
  • এছাড়াও প্রভাবিত হতে পারে ওই লাইনে চলাচল করা একাধিক ট্রেন রুট।
Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026