নিউজ

আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে গন্তব্যে, হাওড়া এনজিপি বন্দে ভারতের গতিবেগ বাড়ছে ঘন্টায় ২০ কিমি

দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। আর ভারতের রেল ব্যবস্থায় এক যুগান্তকারী নজির বন্দে ভারত এক্সপ্রেস। প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ, সবদিক থেকেই বিশ্বের আধুনিক ট্রেন গুলিকে প্রতিযোগিতায় ফেলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের অন্তর্গত হিসাবে এই কাজ চলছে গোটা দেশজুড়ে।

স্বাধীনতার অমৃত মহোৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। আর সেই উদ্যোগেই দেশের বিভিন্ন প্রান্তে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। পশ্চিমবঙ্গে হাওড়া থেকে এনজিপি রুটে চলছে একটি বন্দে ভারত। কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে এই ট্রেনের। এতদিন ট্রেনটি ৮ ঘন্টায় হাওড়া থেকে এনজিপি পৌঁছে যেত। তবে এরপর আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে গন্তব্যে। এ বার ঘণ্টায় আরও ২০ কিলোমিটার গতি বাড়তে চলেছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। এর ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার সময় কমতে চলেছে আরও কিছুক্ষণ। রেলের তরফে জানানো হয়েছে যে গতি বাড়ানোর জন্য কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে।

উচ্চগতি সম্পন্ন ট্রেন চলাচলে রেল ট্র্যাকে ক্ষতি হতে পারে, এই কারণে ১১০ কিলোমিটার বেগে এতদিন ছুটছিল হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। তবে ব্যবস্থার উন্নতির ফলে সেই গতিবেগ আরও বাড়তে চলেছে। আগামী কিছু দিনের মধ্যেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে চলেছে বলে জানিয়েছেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার। প্রসঙ্গত উল্লেখ্য, এই বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026