নিউজ

Howrah-Puri Vande Bharat Express: অপেক্ষা আর মাত্র ৬ দিনের, শুরু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, জানুন রুট এবং সময়

আগামী ১৫ তারিখ থেকে চালু হতে চলেছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। পুরি স্টেশন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন এই ট্রেনের। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ফলে হাওড়া থেকে পুরী পৌঁছতে এক ঘন্টা কম সময় লাগবে। বর্তমানে এই রুটের দ্রুততম ট্রেন হলো পুরী শতাব্দী এক্সপ্রেস। ওই ট্রেনে হাওড়া থেকে পুরী পৌঁছতে ৭ ঘন্টা ৩৫ মিনিট সময় লাগে। ট্রায়াল রানে বন্দে ভারত এক্সপ্রেস ৬ ঘন্টা ২৫ মিনিটে ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছিল। চলতি বছরের পয়লা জানুয়ারি যেখানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল, সেখানেই এবারে হাওড়া-পুরি এক্সপ্রেস নতুন করে পর্যটনের জোয়ার আনবে বলে মনে করছে রেল।

মে মাসেই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। প্রথম ট্রেনের মতো দ্বিতীয় ট্রেনেও একই রকম সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতীয় রেল। গত ২৮ এপ্রিল সকালে হাওড়া পুরি বন্দে ভারতের প্রথম ট্রায়াল রান হয়েছিল। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এই ট্রেন।

সেই দিন দুপুর সাড়ে বারোটায় পুরী পৌঁছে যায় বন্দে ভারত এক্সপ্রেস। এরপর দুপুরে পুরি থেকে রওনা দিয়ে রাত ৮টার মধ্যে হাওড়া পৌঁছে যায় বন্দে ভারত। অর্থাৎ একই দিনে পুরি গিয়ে আপনি ঘুরে আসতে পারবেন। বন্দে ভারত করে পুরি গেলে সময় অনেকটা কম লাগবে। মাত্র সাড়ে ছয় ঘন্টার মধ্যে পুরী পৌঁছে যেতে পারবেন আপনি। এই শাখায় বন্দে ভারত ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় ৭৭ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। হাওড়া থেকে ছাড়ার পর পুরীগামী এই বন্ধে ভারত এক্সপ্রেসের প্রথম স্টেশন হবে খড়গপুর। এরপরে বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় দাঁড়াবে এই ট্রেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026