রাজ্য

Vande Bharat Express: বদলে যাচ্ছে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের সময়, রইল নতুন সময়সূচী

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেল পরিষেবা গ্রহণ করে থাকেন। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন, বহু সংখ্যক যাত্রী প্রতিদিন ট্রেন সফর করে থাকেন। আর যাত্রীদের সুবিধার জন্য নতুন নতুন নানান উদ্যোগও নিয়ে থাকে ভারতীয় রেল। এর মধ্যে অন্যতম হল বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express)। আধুনিক সমস্ত ফিচার্স এবং অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বন্দে ভারত ট্রেনের জয়জয়কার চলছে প্রতিটি রাজ্যেই। আর এবার পশ্চিমবঙ্গে চলা বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে একটির সময়সূচী পরিবর্তন করা হল।

হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস (Howrah Ranchi Vande Bharat Express) এর সময়সূচী পরিবর্তন করা হয়েছে। বর্তমানে দুপুর ৩ টে ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এই ট্রেনটি। তবে পরিবর্তিত সময়সূচী অনুসারে, ৭০ মিনিট আগে অর্থাৎ দুপুর ২ টো ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এই ট্রেন। অন্যদিকে বর্তমানে এই ট্রেনটি রাঁচিতে পৌঁছায় রাত ১০ টা ৫০ মিনিটে। তার বদলে ৫০ মিনিট আগে রাত ১০ টায় রাঁচিতে পৌঁছাবে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।

পরিবর্তিত সময়সূচী অনুসারে, হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস খড়গপুরে পৌঁছাবে বিকেল ৪ টে ৮ মিনিটে। এই স্টেশনে ২ মিনিটের স্টপেজ দিয়ে বিকেল ৫ টা ৪৫ মিনিটে পৌঁছাবে টাটানগর স্টেশনে। এখানে দাঁড়াবে ৫ মিনিট। তারপর সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে চাণ্ডিল স্টেশনে পৌঁছে দাঁড়াবে ১ মিনিট। পরিবর্তিত সময়সূচী মেনে এরপর পুরুলিয়ায় পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে। তারপর কোটশিলায় পৌঁছাবে ৮ টা ৪ মিনিটে।

রাত ৮ টা ২৫ মিনিটে মুরিতে পৌঁছাবে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। তারপর রাত ১০ টা নাগাদ রাঁচিতে পৌঁছাবে এই ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের সূত্র অনুযায়ী, আপাতত যে সময়ে রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চলছে সেই সময়েই চলবে। তবে আগামী ১০ জুন থেকে পরিবর্তিত সময়ে নতুন সময়সূচী মেনেই চলবে রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026