নিউজ

সারা ডিসেম্বর জুড়ে হাওড়া শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন, সমস্যায় পড়ার আগে জেনে নিন পুরো তালিকা

সারা বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থার মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল পরিষেবা। নিত্যদিন দেশের প্রায় দুই কোটি যাত্রী পরিবহন করে থাকে এই ভারতীয় রেলওয়ে। এক কথায় বলতে গেলে ভারতীয় পরিবহন ব্যবস্থার মেরুদন্ড হলো ভারতীয় রেল। তাই এই পরিস্থিতিতে যদি কোন ভাবে রেল পরিষেবা ব্যাহত হয় তাহলে গভীর সমস্যার সম্মুখীন হন লক্ষ লক্ষ মানুষ। বিগত কিছুদিন ধরেই নানা কারণে বাতিল হচ্ছে একাধিক লোকাল ট্রেন। এরই মাঝে গোটা ডিসেম্বর মাস জুড়ে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

বছর শেষে গোটা ডিসেম্বর মাস জুড়ে বাতিল হবে হাওড়া থেকে সিঙ্গুর এবং তারকেশ্বর লাইনের বেশ কিছু লোকাল ট্রেন। প্রসঙ্গত সিঙ্গুর এবং নলিকুল স্টেশনের মধ্যে ডাউন লাইনে পাওয়ার এবং ট্রাফিক ব্লকের কাজ আগে থেকেই চলছিল। কাজ শেষ হবার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এই কারণে ওই রুটে আপাতত বাতিল রয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। গোটা মাস জুড়ে একগুচ্ছ ট্রেন বাতিল থাকার কারণে ভোগান্তির সম্মুখীন হতে পারেন নিত্যযাত্রীরা এবং সেই কারণে ভোগান্তি এড়াতে এখনই জেনে নিন কোন কোন ট্রেন বাতিল হবে সারা মাসে।

হাওড়া থেকে – ৩৭৩০৭, ৩৭৩১৯, ৩৭৩০৫, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হরিপাল থেকে – ৩৭৩০৮ তারকেশ্বর থেকে – ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২, ৩৭৪১৬ শেওরাফুলি থেকে – ৩৭৪১১, ৩৭৪১৫ সিঙ্গুর থেকে – ৩৭৩০৬।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026